Thursday , 9 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

চৌদ্দগ্রামে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামায়াতের লিফলেট বিতরণ

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 9, 2025 1:17 pm

মোঃ আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জনমত গঠনের লক্ষ্যে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেছে উপজেলা জামায়াত।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত বাজারের ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মু. বেলাল হোসাইন, পৌর জামায়াতের নায়েবে আমীর কাজী মোঃ ইয়াছিন, সেক্রেটারী মোশারফ হোসেন ওপেলসহ বিভিন্ন পর্যায়ের জামায়াত, শিবির ও যুব বিভাগের নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণ শেষে উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ভবিষ্যতে দেশে আর কোন স্বৈরাচার তৈরি হবে না। এতে করে দেশের সার্বিক উন্নয়ন হবে। সুতরাং গণঅভ্যুত্থানের পরের বাংলাদেশে পিআর পদ্ধতি ছাড়া কোন নির্বাচন জনগণ মেনে নিবে না।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, প্রতিরোধ বিষয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঈদগাঁওতে জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে গণসংযোগ

কুলিয়ারচরে জমিতে কাজ করার সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে স্পৃষ্টে ২ কৃষকের মৃত্যু

ঝালকাঠির রাজাপুরে জমি বিরোধে কামরুল ইসলামের ওপর হত্যাচেষ্টা

তিস্তা নদীতে অবৈধভাবে পাথর উত্তোলনের মহা উৎসব, ঝুঁকিতে তিস্তা ব্যারেজ

কুবির সাথে ‎জেনিথ ইসলামী লাইফ ইনসুরেন্স এর স্বাস্থ্য বীমা চুক্তি স্বাক্ষরিত

জলবায়ু-সহনশীল জীবিকার পথে ‘ফ্ল্যাশ’ প্রকল্পের যাত্রা শুরু

খুবির ওংকার শৃণুতা’র নেতৃত্বে খায়রুন নাহার ও কৌশিক

নওগাঁ-৫ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি ও জামায়াতের প্রার্থীকে শোকজ