Thursday , 25 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

মুরাদনগরে প্রবাসীকে কুপিয়ে জখম, মামলা দায়ের

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 25, 2025 1:51 pm

মুরাদনগর প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে আমির হোসেন (৪৫) নামের এক প্রবাসীকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে এ ঘটনাটি ঘটে। আহত প্রবাসীকে গুরুতর অবস্থায় মুরাদনগর সরকারি হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, উপজেলার হিরাকান্দা গ্রামের বাসিন্দা প্রবাসী আমির হোসেন সকালে চোখ ঝাড়ানোর জন্য স্থানীয় এক কবিরাজের বাড়িতে যাচ্ছিলেন। পথে দিলালপুর গ্রামের হাসেম মিয়ার দুই ছেলে কামরুল ও আতিকুর অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে একাধিক স্থানে কুপিয়ে আমির হোসেনকে রক্তাক্ত জখম করে ফেলে রাখে।

চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে মুরাদনগর সরকারি হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, তার শরীরে গভীর ক্ষত রয়েছে এবং অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় আহতের পরিবার বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। স্থানীয়রা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

এ বিষয়ে মুরাদনগর থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, মামলাটি নথিভুক্ত হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চলছে।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে গণসংহতি আন্দোলনের মনোনয়ন পেলেন নুরুদ্দীন

১০০ বছরের ইতিহাসে শিবগঞ্জে প্রথম সনাতনী সমাবেশ

চুনারুঘাটের বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

কুড়িগ্রামে ৫২ টি কোরবানির গরু নিয়ে দুঃস্থদের পাশে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা

ববিতে টিএসসি প্রাণহীন: শিক্ষার্থীদের আড্ডা ও সাংস্কৃতিক চর্চা সীমিত

মাদারীপুরে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু

চাকরী হারানোর জেদ থেকে সফল উদ্যোক্তা

জুডিশিয়াল সার্ভিস থেকে বাদ পড়া ১৪ প্রার্থীকে গেজেটভুক্তির দাবিতে পবিপ্রবিতে মানববন্ধন

দিনাজপুরে ট্রাকচাপায় দুই যুবক নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের অভিযানে ৪ ডাকাত গ্রেফতার