Wednesday , 24 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

খুবিতে আন্তঃডিসিপ্লিন দাবা ও টেবিল টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 24, 2025 5:29 am

খুবি প্রতিনিধি:

খুলনা বিশ্ববিদ্যালয়ে শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে আন্তঃডিসিপ্লিন দাবা ও টেবিল টেনিস প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

দাবা প্রতিযোগিতায় গণিত ডিসিপ্লিন চ্যাম্পিয়ন ও হিউম্যান রিসোর্স এন্ড ম্যানেজমেন্ট (এইচআরএম) ডিসিপ্লিন রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। ছাত্রদের টেবিল টেনিস প্রতিযোগিতায় ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন চ্যাম্পিয়ন হয় এবং রানার্সআপ হয় ফার্মেসী ডিসিপ্লিন। অন্যদিকে ছাত্রীদের টেবিল টেনিস প্রতিযোগিতায় স্থাপত্য ডিসিপ্লিন চ্যাম্পিয়ন ও এইচআরএম ডিসিপ্লিন রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপাচার্য বলেন,“ দাবা শিক্ষার্থীদের কৌশলগত চিন্তা, ধৈর্য ও সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা বৃদ্ধি করে। আর টেবিল টেনিস শরীরের ক্ষিপ্রতা, চোখ-হাতের সমন্বয় ও মনোযোগ বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের পাশাপাশি সুস্থ প্রতিযোগিতামূলক চেতনা গড়ে তোলে। ”

তিনি আরও বলেন,“ খুলনা বিশ্ববিদ্যালয়ে জিমনেশিয়ামের কাজ চলমান রয়েছে। আগামীতে এখানে ইনডোর গেমস্ আয়োজন করা হবে। এছাড়া ছাত্রীদের দুটি হলে ব্যায়ামাগার ও খেলার মাঠ নির্মাণের কাজ চলছে, যাতে তারা হলের মধ্যেই বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ ও শরীরচর্চা করতে পারে। ”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। সভাপতিত্ব করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। সঞ্চালনা করেন বিভাগের উপ-পরিচালক এস এম জাকির হোসেন।

অনুষ্ঠানে বিজয়ী দলের খেলোয়াড়দের মেডেল ও ব্যক্তিগত পুরস্কার প্রদান করা হয়। এ সময় স্থাপত্য ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. রুমানা আসাদসহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ইরান এখনই শান্তি স্থাপন না করলে আরও বড় হামলা হবে: ডোনাল্ড ট্রাম্প

কুড়িগ্রামে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠিত

কুবিতে যুক্ত হলো নতুন তিনটি বাস

নেপালে অন্তর্বর্তীকালীন নেতা হচ্ছেন সাবেক প্রধান বিচারপতি কার্কি

খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে নাসির নগর বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

বানারীপাড়া পৌর আওয়ামী লীগ নেতা গৌতম সমদ্দার গ্রেফতার

নির্বাচন ডিসেম্বরের মধ্যেই করতে হবে: মির্জা আব্বাস

তরুণ কলাম লেখক ফোরামের কুবি শাখার নেতৃত্বে মাসুম-সাইদুল

গোসাইরহাট বিএনপির বিপ্লবী সংহতি দিবস উপলক্ষে আনন্দ মিছিল

খুবিতে “ইগনাইট ২০২৫: ব্যাটল অব ওয়ার্ডস এন্ড উইজডম’ এর ফাইনাল রাউন্ড সম্পন্ন