Saturday , 20 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 20, 2025 9:41 am

শাওন বল, মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ভবনগুলো এতটাই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে যে, যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। কোথাও খসে পড়ছে পলেস্তারা, কোথাও আবার মাথার ওপর থেকে পড়ছে ইট আর শুরকি। অনেক ভবনে ফাটল ধরে বেরিয়ে এসেছে লোহার রড। অথচ এই ভগ্নদশা ভবনেই বছরের পর বছর প্রাণের ঝুঁকি নিয়ে পাঠদান চলছে কোমলমতি শিক্ষার্থীদের।

জানা গেছে, জেলায় মোট ৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা প্রতিনিয়ত শঙ্কা নিয়ে কাটাচ্ছেন পাঠদানের সময়। স্থানীয়দের অভিযোগ, বারবার নতুন ভবনের জন্য আবেদন জানানো হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং নতুন ভবনের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। তবে কবে নাগাদ সমস্যার সমাধান হবে, তার কোনো সুনির্দিষ্ট জবাব পাওয়া যায়নি।

শিক্ষক-অভিভাবকদের অভিযোগ, প্রতিবারই কর্তৃপক্ষের কাছ থেকে আশ্বাস মিললেও কাজের অগ্রগতি নেই। ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষার্থীদের জীবন নিয়ে এভাবে পাঠদান চালিয়ে যাওয়া কতটা যৌক্তিক—সে প্রশ্ন তুলেছেন তারা।

স্থানীয়রা দ্রুত ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার বা নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন, যাতে শিশুদের নিরাপদ পরিবেশে পাঠদান নিশ্চিত করা যায়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুবিতে দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান

শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিত করা হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

ত্রিশালে আন্তর্জাতিক নারী দিবস পালন

কারবালার স্মরণে নবুগ্রাম ইমামবাড়ীতে আশুরা উদযাপন ১০ মহররম ১৪৪৭ হিজরি

জয়পুরহাটের কালাইয়ে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

গাইবান্ধার সাঘাটা থানায় হামলাকারি সিজুর মৃত্যু ঘিরে রহস্য ও জনমনে প্রশ্নের ঝড়

৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত বাঘাইছড়ির বিএনপি

চৌদ্দগ্রামে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চৌদ্দগ্রামে র‍্যালি

চবির ‘এ’ ইউনিটের ফল পুনরায় যাচাই, বদলাতে পারে মেরিট