Tuesday , 16 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

রাজৈরে সিঙ্গারা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 16, 2025 7:15 am

শাওন বল, মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের রাজৈর উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের কালিবাড়ি বাজারের রাস্তার পাশে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেন।

নিহত ব্যক্তির নাম জামাল মুন্সী (৫৫)। তিনি দীর্ঘদিন ধরে কালিবাড়ি বাজারে সিঙ্গারা ও পুরি বিক্রির ব্যবসা করতেন। স্থানীয়দের বরাতে জানা গেছে, প্রতিদিনের মতোই তিনি রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরেন। তবে মঙ্গলবার সকালে বাজারের পাশে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা না গেলেও এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড—তা খতিয়ে দেখা হচ্ছে।

রাজৈর থানার ওসি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হঠাৎ এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিয়মিত বাজারে আসা ক্রেতা ও সহকর্মীরা জানিয়েছেন, জামাল মুন্সী ছিলেন সবার প্রিয় ও সহজ-সরল মানুষ।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে এবারও দেশ সেরা ঢাবি

নলছিটির সুগন্ধা নদীর তীরে এশিয়ার বৃহত্তম মোহাম্মদীয়া অয়েল এ্যান্ড রাইচ মিল

চৌদ্দগ্রামে বিএনপি’র উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত

বাউফলের ঐতিহ্যবাহী কালাইয়ার হাট : দক্ষিণবঙ্গের বৃহত্তম সাপ্তাহিক বাজার

আজ পবিত্র শবে বরাত

ইসলামি ব্যাংকের অবৈধ নিয়োগে প্রতিবাদে এবং মেধাভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন

চুনারুঘাটে ৫৪কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক

সাংবাদিক হত্যার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের মানববন্ধন

চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে ট্রাক ও স্কেভেটর জব্দ

চৌদ্দগ্রাম দলিল লিখক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি- শাহনেওয়াজ শাহীণ, সেক্রেটারী- আলমগীর হোসেন