Sunday , 24 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

কুড়িগ্রামে বাল্যবিয়ে প্রতিরোধে অবহিতকরণ সভা

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 24, 2025 5:33 pm

কুড়িগ্রাম প্রতিনিধি:

“শিশুর ভবিষ্যত গড়তে আয়, ভেঙ্গে ফেলি অন্তরায়” এই প্রতিপাদ্যকে কুড়িগ্রাম সদর উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ আগস্ট ) দুপুরে উপজেলার বেলগাছা ইউনিয়ন পরিষদ হলরুমে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রজেক্ট, আরডিআরএস বাংলাদেশ এর সহযোগিতায় অনুষ্ঠানের বাস্তবায়ন করে বেলগাছা যুব সংগঠন, সদর, কুড়িগ্রাম।

প্রকল্পের সভাপতি রাফি ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, বেলগাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম, ইউপি সচিব আলমগীর কবির, মমিন হোসাইন টেকনিক্যাল অফিসার আরডিআরএস বাংলাদেশ, মালতী রানী সভাপতি বেলগাছা যুব সংগঠন, সাবরিনা সুমি ফিল্ড ফ্যাসিলিটেটর আরডিআরএস বাংলাদেশ সহ বেলগাছা যুব সংগঠন এর সদস্যবৃন্দ।

সভায় বাল্যবিয়ের কুফল ও আইনগত দিকগুলো তুলে ধরা হয়। এবং বাল্যবিয়ে প্রতিরোধে সকলের সচেতনতা বাড়ানো ও কার্যকর পদক্ষেপ নেয়া ছাড়াও কোন অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থী যেন বাল্য বিয়ের শিকার না হোন ও গ্রাম অঞ্চলে কিভাবে বাল্যবিবাহ রোধ করা যায় তা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বাল্যবিয়ে প্রতিরোধে মাঠ পর্যায়ে সকলকে একসাথে কাজ করার জন্য আহ্বান জানান।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

রংপুরে জিএম কাদেরের বাসভবনে হামলার ঘটনায় পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিলেন সাবেক মেয়র মোস্তফা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ককটেল বিস্ফোরণ

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে বড় সুখবর

জাতীয় পতাকা বিধি যথাযথভাবে প্রতিপালনের নির্দেশনা

ইইই অ্যালামনাই কমিটিতে ভাঙন, ২০ সদস্যের মধ্যে ১৬ জনের পদত্যাগ

চবি’র বন্ধুসভার নবগঠিত কার্যনির্বাহী কমিটি অনুমোদন

নাসির নগরে ধানের শীষের মনোনীত প্রার্থী এমএ হান্নানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ

আজ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টার ৮৫তম জন্মদিন

নকলায় ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী’র উঠান বৈঠক