Thursday , 21 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

আমতলীতে ৪দিন ব্যাপী ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন শুরু

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 21, 2025 8:17 am

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

‘নিজ নিজ পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখুন, ডেঙ্গু মুক্ত থাকুন’ এই শ্লোগান নিয়ে বৃহস্পতিবার সকালে আমতলীতে মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকনগুনিয়া বিষয়ে সচেতনতা সৃষ্টি ও মশার উৎপত্তিস্থল দূরীকরণে ব্র্যাক ৪দিন ব্যাপী এক ক্লিনিং ক্যাম্পেইন শুরু করেছে। ক্যাম্পেইনে সহযোগিতা করেন জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচী স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ৪দিন ব্যাপী ক্যাম্পেইন শেষ হবে আগামী ২৬ আগস্ট মঙ্গলবার।

ক্যাম্পেইন চলাকালে তারা পৌরশহরের অলিগলি এবং পৌরসভা কার্যালয়, হাসপাতাল, উপজেলা পরিষদের অভ্যন্তরে, গুরুত্বপূর্ন সড়ক ও জনবহুল স্থানে ময়লা আবর্জনা, প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, পুরাতন টায়ার পরিস্কার করে মানুষকে উদ্ধুদ্ধ করেন।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, আমতলীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর চিকিৎসক ডা. মাসুম বিল্লাহ, স্বাস্থ্য পরিদর্শক লাভলী ইয়াসমিন ও উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সাবেরা পারভীন, ব্র্যাক জেলা ব্যবস্থাপক ওয়াস স্বাস্থ্য কর্মসূচী মো. শফিকুল ইসলাম, ব্র্যাক আমতলী দাবীর সিনিয়র এরিয়া ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম প্রমুখ।

সার্বিক ভাবে এ ক্লিনিং ক্যাম্পেইন পরিচালনা করেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচীর প্রোগ্রাম অফিসার অনাদি মন্ডল। ৪দিন ব্যাপী এ ক্যাম্পেইন শেষ হবে আগামী ২৬ আগস্ট মঙ্গলবার।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন এবি পার্টি প্রার্থী

নাজিরপুরের খাল খনন না হলে ফসল উৎপাদন অসম্ভব হয়ে পড়বে কৃষকদের দাবি

ইছামতি নদীর বুকে নড়বড়ে বাঁশের সাঁকোয় জনজীবনে দুর্ভোগ

বাগেরহাটের সদর উপজেলার ডেমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উদ্ধার

রাজাপুরে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ

বান্দরবান ঘুরতে যাওয়া হলোনা ইব্রাহিমের, সড়ক দুর্ঘটনায় নিহত, আহত ০১

নজরুল বিশ্ববিদ্যালয়ে EDGE প্রোগ্রামের এর সমাপনী অনুষ্ঠিত

চুনারুঘাটে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের দায়ে ২ মেম্বারসহ ৭ জনকে দণ্ড

বাঘাইছড়িতে ভয়াবহ বন্যা, জনজীবন বিপর্যস্ত

ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী কিছুই নতুন রাজনীতিতে জায়গা পাবে না