Monday , 18 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

জাকসু ও হল সংসদ নির্বাচনের নমিনেশন ফরম সংগ্রহ ও জমা শুরু

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 18, 2025 12:32 pm

আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহুল প্রতীক্ষিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর নমিনেশন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম আজ (১৮ আগস্ট ২০২৫) থেকে শুরু হয়েছে।

সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় নির্বাচন কমিশন কার্যালয়ে জাকসু’র মনোনয়নপত্র বিতরণ ও জমা কার্যক্রম উদ্বোধন করা হয়। একই সময়ে সংশ্লিষ্ট হলগুলোতে হল সংসদ নির্বাচনের নমিনেশন ফরম সংগ্রহ ও জমা নেওয়া শুরু হয়।

সোমবার (১৮ ই আগস্ট ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‍য নিশ্চিত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, অধ্যাপক ড. খোন্দকার লুৎফুল এলাহী, ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা এবং কমিশনের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আগামীকাল (১৯ আগস্ট ২০২৫) পর্যন্ত প্রার্থীরা তাদের নমিনেশন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আগামী ২৫ আগস্ট ২০২৫ তারিখে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

এ বিষয়ে জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন আয়োজনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরণের ব্যবস্থা গ্রহণ করেছে। প্রায় ৩৩ বছর পর অনুষ্ঠিতব্য এই নির্বাচনে প্রার্থীরা যাতে নির্বিঘ্নে প্রচার-প্রচারণা চালাতে পারে এবং ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেই পরিবেশ বজায় রাখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”

তিনি আরও আশা বলেন যে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় একটি অংশগ্রহণমূলক, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য প্রায় তিন দশকের বেশি সময় পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চার দ্বার উন্মুক্ত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত