মোকামতলায় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত


আরিফুল ইসলাম, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা আদর্শ থানা শাখার উদ্যোগে আজ (১৪ আগস্ট) বৃহস্পতিবার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মোকামতলা আদর্শ থানা শাখার অফিস সম্পাদক ওয়াসিম আকরামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোকামতলা আদর্শ থানা শাখার সভাপতি আব্দুল আলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা শাখার অর্থ সম্পাদক মাধুর্য তৌহিদ। এছাড়াও উপস্থিত ছিলেন মোকামতলা ইউনিয়ন শিবিরের সেক্রেটারি জিহাদ, বন্দর সভাপতি সিয়ামসহ বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোকামতলা আদর্শ থানা শাখার অর্থ সম্পাদক মাধুর্য তৌহিদ। মাহফিলে আল্লামা সাঈদীর আত্মার মাগফিরাত কামনা এবং দেশ-জাতির কল্যাণে বিশেষ প্রার্থনা করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *