Wednesday , 13 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

দীর্ঘ অপেক্ষার অবসান- মীর শাহে আলমের প্রচেষ্টায় পৌরসভার পথে মোকামতলা

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 13, 2025 6:40 am

আরিফুল ইসলাম, শিবগঞ্জ, বগুড়া, প্রতিনিধি:

উত্তরাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়ন অবশেষে পৌরসভা গঠনের পথে আরো এক ধাপ এগিয়ে গেল। দীর্ঘদিনের এই দাবিকে বাস্তবে রূপ দিতে নিরলস প্রচেষ্টা চালিয়েছেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মীর শাহে আলম।

গত ১৫ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মোকামতলা বন্দরকে পৌরসভায় উন্নীত করার জন্য আনুষ্ঠানিক আবেদন করেন মীর শাহে আলম। তাঁর এ আবেদনের প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ ও জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান স্থানীয় জনগণের মতামত গ্রহণের উদ্যোগ নেন।

গত মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৩টায় মোকামতলা ইউনিয়ন পরিষদ হলরুমে গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানি গ্রহণ করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান। তিনি জানান, জনগণের মতামত ও প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে, যাতে পৌরসভা গঠনের প্রক্রিয়া দ্রুত বাস্তবায়িত হয়।

জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহযোগিতা এবং মীর শাহে আলমের ধারাবাহিক প্রচেষ্টা থেকেই এ উদ্যোগের সূত্রপাত। গণশুনানিতে জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ অংশ নিয়ে পৌরসভা গঠনের পক্ষে জোরালো সমর্থন দেন। তাঁদের আশা, পৌরসভা হলে মোকামতলার জীবনমান, অবকাঠামো ও অর্থনৈতিক কর্মকাণ্ডে যুগান্তকারী পরিবর্তন আসবে।

স্থানীয়রা জানান, আমাদের দীর্ঘদিনের স্বপ্ন মোকামতলা পৌরসভা পূরণের পথে, এটা সম্ভব হয়েছে মীর শাহে আলমের অক্লান্ত পরিশ্রম, সাহসী সিদ্ধান্ত ও নেতৃত্বের কারণে। এজন্য স্থানীয়রা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মীর শাহে আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে সরকারি ভাবে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু,ধানের কেজি ৩৬ চাউল ৪৯ টাকা

কুবিতে হাল্ট প্রাইজের সেমিফাইনাল রাউন্ড সম্পন্ন, ফাইনাল ৩ জানুয়ারি

নাসিরনগরে বাড়ি দখল করতে বাবাকে কুপিয়ে রগ কেটে হাত পা ভেঙ্গে দিলেন ছেলে

খুলনার জোড়াগেটে অস্ত্রের কারখানার সন্ধান, তিনজন আটক

গোয়াইনঘাটে ধানের শীষ কে বিজয় করার লক্ষ্যে বিশাল কর্মী সভা

ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী নিহত

নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে

ফ্যাসিস্ট সরকারের পরাজয় হয়েছে, তাদের উত্থান আর সম্ভব নয়- ব্যারিস্টার নওশাদ জমির

পাঁচবিবি থানায় পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত