Tuesday , 12 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 12, 2025 8:53 am

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ পালিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল এগারোটার দিকে যুব উন্নয়ন চত্বর ও হলরুমে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কুড়িগ্রামের উদ্যোগে এই দিবসটি উদযাপিত হয়।

দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম যুব ভবনে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম কুদরত-এ-খুদা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সার্কেল এসপি মমিনুল ইসলাম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শাহাদাত হোসেন।

যুব উন্নয়ন অধিদপ্তরের ইলেকট্রিক্যাল প্রশিক্ষক আব্দুর রহিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ হাসিবুর রহমান হাসিব, জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা- যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং সেবা প্রাপ্তির পরিসংখ্যান উপস্থাপন করেন। এবং যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম আরও কিভাবে গতিশীল করা যায় সে বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা উপস্থাপন করেন।

অনুষ্ঠানের শেষের দিকে একজন সেবা প্রত্যাশীকে ৭৫ হাজার টাকা যুব ঋণের চেক প্রদান। এবং পাঁচ সংগঠককে সম্মাননা স্মারক প্রদান সহ জুলাই শহীদদের স্মরনে বিভিন্ন প্রজাতির ৩৬টি চারা গাছ রোপন ও পুকুরে পোনা মাছ অবমুক্ত করণ করা হয়।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

জুলাই জাতীয় সনদের আইনী ভিত্তি ও গণভোটের পরই নির্বাচন দিতে হবে-মাওলানা আবদুল হালিম

চৌদ্দগ্রামে মালবোঝাই মিশুক উল্টে চাপা পড়ে চালক নিহত

বিসিএস পরীক্ষার্থীদের সুবিধায় বাস সার্ভিস দেবে নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসন

কারমাইকেল শিক্ষার্থীদের ২১ দফা দাবিতে টানা আন্দোলন, প্রশাসনের আশ্বাসেও স্থির অবস্থান

৯০ দিনের মধ্যে স্টারলিংক চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার নতুন কমিটি গঠিত

স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মিঠু গ্রেপ্তার

উচ্চশিক্ষার মান উন্নয়নে ওবিই কারিকুলাম প্রণয়ন অপরিহার্য: বেরোবি উপাচার্য

চৌদ্দ হাত জায়গায় বসত মিলেনি খোদেজার,থাকেন অন্যের বাড়িতে

দীর্ঘ ২৩ বছর যাবৎ সফলতার সাথে অনুষ্ঠিত হচ্ছে জাফরপুর আব্দুল হান্নান ভূইয়া স্মৃতি বৃত্তি পরীক্ষা