Saturday , 2 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

শিবগঞ্জের মাঝিহট্টে জামায়াতের গণসংযোগ ও আর্থিক সহযোগিতা

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 2, 2025 6:15 am

 

আরিফুল ইসলাম, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নে গণসংযোগ ও অসুস্থ ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে আর্থিক সহযোগিতা করেছেন জামায়াত। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ইউনিয়নের খেউনী, দামগাড়া, কালিতলা ও মাঝিহট্টসহ বিভিন্ন গ্রামে হিন্দু ও মুসলিম অসুস্থ ব্যক্তিদেরকে এই সহযোগিতা করেন বগুড়া-২ শিবগঞ্জ সংসদীয় আসনের সাবেক এমপি ও বর্তমান প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান।

এছাড়াও মাঝিহট্ট কালিতলা বাজারে এক প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার উপহার দেওয়া হয়েছে। এসময় উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আলাল উদ্দিন, মাঝিহট্ট ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা খোরশেদ আলম, সেক্রেটারি ইমরান হোসেন দুলালসহ অন্যান্য নেতৃবৃন্দরা সাথে ছিলেন।

এর আগে সকাল ৯টায় খেউনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয়দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এদিকে বাদ জুমা আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সুস্থতা কামনা করে মাঝিহট্ট কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মুনাজাত করেন দলটির নেতাকর্মীরা। পরে বাদ আছর থেকে মাগরিব পর্যন্ত দোয়া, সহযোগিতা ও সমর্থন চেয়ে কালিতলা বাজারে গণসংযোগ করেন জামায়াতের নেতাকর্মীরা।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

উপজেলায় শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত রফিকুল আলম

এবি পার্টির কুড়িগ্রাম পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন

মুরাদনগরে ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

ভারত থেকে এলো ৭ হাজার টন ডিজেল

রামদা হাতে রাজাকার বধ করা সাহসিনী বীরাঙ্গনা সখিনা বেগম আর নেই

ঠাকুরগাঁও সীমান্তে মাদক ও নিষিদ্ধ ওষুধসহ তিনজন আটক

বানারীপাড়ায় উত্তরপাড় ইউনিটির উদ্যোগ স্থায়ী ডাস্টবিন স্থাপন করে পরিচ্ছন্নতায় নতুন দৃষ্টান্ত

রাজাপুরে ডিবির অভিযানে ৩৫ পিস ইয়াবা সহ এক মাদক কারবারি আটক

আবু সাঈদ হত্যা মামলার প্রতিবেদন প্রত্যাখান বেরোবি শিক্ষাথীদের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রামদা হাতে আসার অভিযোগে নিরাপত্তাকর্মী গ্রেপ্তার