Wednesday , 30 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

ঝালকাঠিতে জোরপূর্বক শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 30, 2025 6:11 am

 

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি জেলার রাজাপুরে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। উক্ত ঘটনায় রেজাউল হাওলাদার (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রাজাপুর থানা পুলিশ।

গ্রেপ্তার রেজাউল হাওলাদার রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ইঁদুরবাড়ি এলাকার খলিলুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন।

পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে বিদ্যালয় ছুটির পর ওই ছাত্রী বাড়ি ফেরার পথে আকস্মিক বৃষ্টি শুরু হলে সে পথের পাশে একটি বাড়িতে আশ্রয় নেয়। সেখানে থাকা রেজাউল হাওলাদার কৌশলে শিশুটিকে নিজের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে রেজাউল দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠান।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “স্থানীয়দের সহায়তায় দুপুরেই অভিযুক্ত রেজাউল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একইসঙ্গে পথেঘাটে শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবক ও সচেতন মহল।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে জুলাই বর্ষপূর্তিতে শহীদদের স্মরণে এবি পার্টির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভিটেমাটি হারানোর শঙ্কা: দোয়ারাবাজারে সুরমা নদীর ভাঙন রোধে তিন গ্রামবাসীর মানববন্ধন

মান্দায় পৈত্রিক ভোগদখলীয় সম্পত্তি জবর দখলের অভিযোগ

নজরুল বিশ্ববিদ্যালয়ে সিলেট ডিভিশনাল এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

মান্দায় দলিল লেখকদের সঙ্গে ডাঃ টিপুর মতবিনিয় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জবিতে মাদকবিরোধী স্লোগান প্রতিযোগিতা অনুষ্ঠিত

খুবিতে কুসা আয়োজিত ক্যারিয়ার ডেভেলপমেন্ট কর্মশালা

শৈলকুপায় র‍্যাবের অভিযানে ৯ কেজি গাঁজাসহ আটক ২

জয়মনিতে এক রাতে ৪টি দোকান চুরি

চারদিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি