Tuesday , 29 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

ববিতে জুলাই গণঅভ্যুত্থানে আহত ৫১ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 29, 2025 7:08 am

 

আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধিঃ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির আয়োজনের অংশ হিসেবে গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা ও কৃতজ্ঞতা প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোমবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফেরদৌসি জামান তনু। এসময় বক্তব্য দেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মুহসিন উদ্দিন, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হক এবং সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান আবু জিহাদ।

এছাড়াও জুলাই আন্দোলন চলাকালীন বিভিন্ন বিষয় নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. আরিফ, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাসনাত আবুল আলা, আইন বিভাগের শিক্ষার্থী সিরাজুল ইসলাম, ইংরেজি বিভাগের শিক্ষার্থী সুমাইয়া খাতুন এবং গণিত বিভাগের শিক্ষার্থী ফরহাদ হোসেন।

বক্তব্য শেষে জুলাই গণঅভ্যুত্থানে আহত বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৫১ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলমসহ অন্যান্য অতিথিবৃন্দ। বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও জীব প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী নওরীন শামীমার সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

খুবির সঙ্গে গবেষণা সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ জাপানি গবেষণা প্রতিষ্ঠানের

চরভদ্রাসন থানায় দালালমুক্ত পুলিশি সেবা: ওসিরজিউল্লাহ খানের ঘোষণা

নিষেধাজ্ঞার তোয়াক্কা নেই ববিতে, প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের নতুন অফিস উদ্বোধন

কাউখালীতে গ্রীন ফোর্সের ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগামী জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নড়াইল-১ আসনে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা

রুনা লায়লাকে নিয়ে উপন্যাস লিখলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

নাসির নগরে ফার্মেসীতে মোবাইল কোর্টের অভিযান, বেশ কয়েকটি ফার্মেসীকে জরিমানা

রাজাপুরে জামায়াতের কর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল