Monday , 28 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

কুড়িগ্রামে দূর্গম চরাঞ্চলের খামারীর মাঝে বিনামূল্যে টিকা ও কৃমিনাশক ঔষধ বিতরণ

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 28, 2025 1:33 pm

 

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ৯টি উপজেলায় গবাদি পশু ও হাঁস-মুরগিকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করার জন্য ভ্যাকসিনেশন এবং বিনামূল্যে কৃমিনাশক ঔষধ বিতরণ কার্যক্রম চলমান রেখেছে প্রাণী সম্পদ দপ্তর।

এরই ধারাবাহিকতায় সোমবার (২৮ জুলাই) দুপুরে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মাঝিয়ালির চর এলাকায় গবাদি পশুর জন্য পাঁচ শতাধিক খামারীর বিনামূল্যে টিকা ও সাড়ে তিন শতাধিক খামারীর মাঝে বিনামূল্যে কৃমিনাশক ওষুধ বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের আয়োজনে এ কর্মসূচিতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

এছাড়াও জেলা প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তা ডাঃ কামরুল ইসলাম প্রমুখ বিনামূল্যে টিকা ও কৃমিনাশক ওষুধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম জেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মোঃ হাবিবুর রহমান বলেন, জেলা জুড়ে ভ্যাকসিনেশন এবং বিনামূল্যে এ কর্মসূচি চলমান রয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে গবাদি পশু ও হাঁস-মুরগিকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করার জন্য টিকা দেওয়া হচ্ছে এবং কৃমি সংক্রমণ থেকে মুক্তি পেতে কৃমিনাশক ঔষধ বিতরণ করা হচ্ছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ

পুরো ঢাকার শহর খালেদা জিয়ার জানাজায় পরিনত হয়েছিলো : এবিএম মোশাররফ

নজরুল বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির নতুন কমিটি গঠন

পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

কলাপাড়ায় এক রাতে তিন বাড়িতে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

ইসকন নিষিদ্ধের দাবিতে কুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

চারঘাটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ব্লাড ক্যান্সারে আক্রান্ত প্রবাসী শুকুরের পাশে ‘বন্ধুত্ব মানবসেবা ফাউন্ডেশন’

কোরআন-সুন্নাহর বাইরে কোনো আইন হবে না: মির্জা ফখরুল

সুন্দরবনে কুমিরের আক্রমণে প্রাণ হারালেন জেলে