Monday , 28 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

সিএনজি চালিত অটোরিকসা চালকদের ধর্মঘটে অচল নাসির নগর, যাত্রীরা চরম দূর্ভোগে

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 28, 2025 11:12 am

 

মোঃ সাইফুল ইসলাম, নাসির নগর, (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া জেলায় অনির্দিষ্টকালের জন্য সিএনজি চালিত অটোরিকশা চালকদের তিন দফা দাবীতে কর্মবিরতির কারণে নাসিরনগরে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। এই ধর্মঘটের কারণে নাসিরনগর থেকে জেলা সদরসহ উপজেলার অভ্যন্তরে চলাচলকারী যাত্রীরা বিশেষ করে যারা নিয়মিত সিএনজি অটোরিকশায় চলাচল করেন,তারা সমস্যায় পড়েছেন। অনেককে হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে,আবার অনেককে রিকশা বা অন্য পরিবহনের জন্য বেশি ভাড়াও দিতে হচ্ছে।এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

আজ সোমবার (২৮ জুলাই) উপজেলায় সরেজমিনে দেখা যায়, সড়কে সিএনজি অটোরিকশা না থাকায় অনেক যাত্রী রিকশায় যাতায়াত করছেন। এ সুযোগে অনেক রিকশাচালক দ্বিগুণ ভাড়া নিচ্ছেন। এছাড়া অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মেড্ডা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা মালিক ও শ্রমিকদের যৌথ সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা সিএনজি অটোরিকশা মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের’ জরুরি সভা থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

অটোরিকশা মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ সূত্রে জানা যায় ,সড়কে ট্রাফিক পুলিশের হয়রানি,গাড়ি ছাড়াতে অতিরিক্ত অর্থ দাবি, বিনা কারণে গাড়ি জব্দ এবং লাইসেন্স সংক্রান্ত দুর্নীতির প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বর্তমানে তাদের প্রায় ১০০টিরও বেশি সিএনজি ও অটোরিকশা জব্দ করে রাখা হয়েছে। এ সংক্রান্ত সব দুর্নীতি দূরীকরণে কোনও সুস্পষ্ট পদক্ষেপ না নেয়ায় অনির্দিষ্টকালের জন্য শুধুমাত্র নাসিরনগর নয় ব্রাহ্মণবাড়িয়া জেলায় সিএনজি চলাচল বন্ধ রয়েছে । তাদের দাবি আদায় না হলে, আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান চালকরা ।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

লংগদুতে জনশ্রোতে পরিনত দীপেন দেওয়ান’র মতবিনিময় সভা

পটুয়াখালী-২ (বাউফল) আসনে প্রথম মনোনয়ন ফরম কিনলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়: আবু সাঈদের বাবার প্রতিক্রিয়া

হানিফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা: সন্তানদের নোটিশ

শিবগঞ্জে পাটক্ষেত থেকে অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার

বাঘাইছড়িতে তিলোকানন্দে ৮৮ তম জন্মজয়ন্তী উপলক্ষে পূণ্যানুষ্ঠান ও স্মরণ সভা

ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বানে নির্বাচনী মাঠে চরমোনাই

মরহুম নুরুল হোছাইন মাঝি স্মৃতি নূরানী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪৯ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তাকে শোকজ

টেক্সটাইল ক্লাবের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডলাইন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত