Saturday , 26 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মুরাদনগরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১ ও আহত ৪

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 26, 2025 2:23 pm

 

নাজমুল হাসান, মুরাদনগর প্রতিনিধিঃ

মুরাদনগরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস-চাপায় গিয়াস উদ্দিন (৪০) নামে এক ব্যক্তি নিহত এবং আরও অন্তত চারজন আহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) বিকেলে মুরাদনগর ইলিয়টগঞ্জ এক্সপ্রেস নামক একটি যাত্রীবাহী বাস মুরাদনগর গোমতী ব্রিজ পার হয়ে থানারোডের পাকা রাস্তা দিয়ে যাওয়ার পথে ডি.আর. স্কুল মাঠের পাশে ফুটবল খেলা দেখতে আসা দর্শকদের উপর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উঠে যায়। সেই বাস-চাপায় ঘটনাস্থলেই গিয়াস উদ্দিন নামে অটোরিকশা চালকের মৃত্যু হয়।

নিহত গিয়াস উদ্দিন উপজেলার দুলারামপুর গ্রামের বাসিন্দা ও মৃত শহীদ মিয়ার পুত্র। তার তিনটি সন্তান রয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহত চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর দাবি, দুর্ঘটনাকবলিত বাসটির চালক ছিল অপ্রাপ্তবয়স্ক, যার বয়স আনুমানিক ১৫-১৬ বছর। তারা জানান, চালকের অভিজ্ঞতা ও বয়সজনিত অযোগ্যতাই এই দুর্ঘটনার মূল কারণ। অপ্রাপ্তবয়স্ক চালক দিয়ে বাণিজ্যিক গাড়ি পরিচালনার ঘটনায় জনমনে চরম ক্ষোভ দেখা দিয়েছে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বাস এবং চালককে পুলিশি হেফাজতে আনা হয়েছে।

এমন মর্মান্তিক ঘটনার পর এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে, যাতে অপ্রাপ্তবয়স্ক ও অদক্ষ চালকদের বেপরোয়া আচরণে আর কোনো প্রাণ ঝরে না যায়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

জৈন্তাপুর থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

চব্বিশের গণ-অভ্যুত্থান দমনে পরিচালিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালের প্রথম রায় আজ

মোংলার পশুর নদীতে নৌকা উল্টে আমেরিকা প্রবাসী নারী পর্যটক নিখোঁজ

‎কুবিতে ইউট্যাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দুদকের অভিযান

নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাবি ছাত্রদলের দোয়া মাহফিল

ঘোড়াঘাট প্রেসক্লাবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন