Tuesday , 15 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

পাঁচবিবিতে ট্রাকচাপায় ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 15, 2025 6:52 am

 

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ট্রাকচাপায় সিরাজুল ইসলাম (৪৫) নামে এক ভ্যানচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের সোনাকুল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজুল ইসলাম মোহাম্মদপুর ইউনিয়নের কামারগ্রাম এলাকার মৃত বিষার আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সিরাজুল ইসলাম ভ্যান নিয়ে বের হয়েছিলেন। সোনাকুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।

খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। খুব শিগগিরই ট্রাক ও চালককে আটক করা সম্ভব হবে বলে আশা করছি।”

এদিকে একজন পরিশ্রমী ভ্যানচালকের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত ঘাতক ট্রাক ও চালককে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে চলছে শারদীয় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি

সদরপুরে আবাবিল যুব সংগঠনের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ সম্পন্ন

ঘোড়াঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

চৌদ্দগ্রামে মহান বিজয় দিবস পালিত

নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

ওয়াইল্ডটিমের উদ্যোগে জয়মনিতে উন্নত চুলা বিতরণ কর্মসূচির উদ্বোধন

কোম্পানীগঞ্জে তালামীযে ইসলামিয়ার ফুড়ারপার শাখার শীতবস্ত্র বিতরণ সম্পন্ন

যেমন কাটছে নজরুল বিশ্ববিদ্যালয় সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের দুর্গোৎসব

জাবিস্হ জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন সভাপতি সাজ্জাদ ও সম্পাদক মনির

জয়পুরহাটে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বর্ণাঢ্য মৌসুমী ফল উৎসব ২০২৫ অনুষ্ঠিত