Sunday , 6 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

জয়পুরহাটে জামায়াতের নিজস্ব অর্থায়নে ৩৫০ ফিট রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

 

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে ৩৫০ ফিট দৈর্ঘ্যের একটি পাঁকা রাস্তার সংস্কারকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। হিচমী চৌধুরী পাড়া মোড় থেকে হিচমী দক্ষিণ পাড়া মোড় পর্যন্ত এই রাস্তার উন্নয়নকাজটি সম্পন্ন হলে স্থানীয় জনগণের চলাচলে সহজতা ও স্বস্তি ফিরবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

উন্নয়ন প্রকল্পটির উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ মোঃ ফজলুর রহমান সাঈদ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা কর্মপরিষদের সদস্য মোঃ ইসমাইল হোসেন, বম্বু ইউনিয়ন জামায়াতের আমীর আসাদুল ইসলাম আসাদ, ইউনিয়ন সেক্রেটারি আশরাফ আলী, ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ, স্থানীয় গুণীজন এবং সাধারণ মানুষ।

উক্ত সংস্কারকাজে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিকতা লক্ষ্য করা গেছে। বক্তারা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল দশার কারণে এলাকাবাসী দুর্ভোগ পোহাচ্ছিলেন। জামায়াতের এ উদ্যোগ তাদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ।

উদ্বোধনী বক্তব্যে ডাঃ ফজলুর রহমান সাঈদ বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মানবিক, কল্যাণকামী এবং সেবামূলক রাজনীতিতে বিশ্বাসী দল। জনগণের পাশে থেকে আমরা তাদের দুঃখ-দুর্দশা দূর করতে চাই। এই রাস্তা সংস্কার আমাদের একটি ছোট প্রয়াস। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হবে।

তিনি আরও বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজিমুক্ত এবং দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচনে আমরা জনগণের আস্থা ও সমর্থন প্রত্যাশা করি।

স্থানীয় বাসিন্দারা জামায়াতের এই ব্যতিক্রমধর্মী ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এই ধরনের কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়ে এবং মানুষের মাঝে আস্থার জায়গা তৈরি হয়। অনেকেই জানান, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজে তাঁরা সক্রিয়ভাবে অংশ নিতে প্রস্তুত।

এ উদ্যোগ এলাকাজুড়ে ইতিবাচক বার্তা ছড়িয়েছে এবং জামায়াতে ইসলামীর সামাজিক দায়বদ্ধতা ও উন্নয়নকেন্দ্রিক রাজনীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

শিক্ষার্থীদের অধিকারের আদায়ে কুবিতে ‘প্রভাতী’র যাত্রা শুরু

ওসমান হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক

পদ্মায় ধরা পড়েছে ৪২ কেজি ওজনের মহাবিপন্ন বাঘাইড় মাছ

চৌদ্দগ্রামে খেলাফত মজলিসের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

মাভাবিপ্রবিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী

নওগাঁয় সেফটি ট্যাংকি থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেছেন পরিবেশ উপদেষ্টা

চৌদ্দগ্রামে অনূর্ধ্ব১০ রৌপ্য কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা পুরস্কার বিতরণ

পটুয়াখালীর দুমকিতে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

গোসাইরহাটে বিএনপির উঠান বৈঠক