Sunday , 29 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

পদ্মায় ধরা পড়েছে ৪২ কেজি ওজনের মহাবিপন্ন বাঘাইড় মাছ

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 29, 2025 11:49 am

 

ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে এক জেলের হাজারে বরশিতে ধরা পড়েছে প্রায় ৪২ কেজি ওজনের মহাবিপন্ন বিশাল এক বাঘাইড় মাছ।

রবিবার(২৯ জুন) সকালে চরভদ্রাসন উপজেলার চর হাজিগঞ্জ বাজারে আনলে স্থানীয় প্রায় ১৮ জন ভাগীদার মিলে ৬২ হাজার টাকায় কিনে নেন মাছটি। এরপর তারা ১৮ ভাগে সেই মাছ কেটে নেন।এর আগে শনিবার(২৮ জুন) দিনগত ভোর রাতে চরভদ্রাসন উপজেলার হাজার বিঘার চর এলাকার আদু শেখের বরশিতে এই বাঘাইড়টি ধরা পড়ে।

স্থানীয় ও জেলেরা জানান, পদ্মা নদীতে পানি বাড়ছে। ইদানিং মাঝেমধ্যে জেলেদের জালে রুই, কাতলা, পাঙাশ ও বড় বোয়াল‌মাছ ধরা পড়ছে। জেলে আদু শেখ সহ অনেকে শনিবার রাতে হাজার বিঘা এলাকার পদ্মা নদীতে মাছ শিকারে বরশি পাতেন। শেষ রাতের দিকে তার বরশিতে এই মাছটি আটকা পড়ে। পরে বাঘাইড়টি টেনে নৌকায় তুলে সকালে বিক্রি জন্য চর হাজিগঞ্জ বাজারে নিয়ে আসেন। ‌

এদিকে, বিশাল বাঘাইড় ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে বাজারে ভিড় করেন উৎসুক অনেকে। আড়তে বিক্রির জন্য নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১৮ জন ভাগীদার মিলে মাছটি কিনে নেন।

মাছ ক্রয়করা ব্যাক্তিদের মধ্যে মোঃ বাবুল শেখ জানান, মাছটি বিক্রির জন্য আড়তে নিলামে তোলা হয়। মাছের ওজন প্রায় ৪২ কেজি। সর্বোচ্চ দরদাতা হিসেবে তারা ৬২ হাজার টাকায় কেনেন মাছটি। এত বড় বাঘাইড় মাছ এ বছর এই এলাকায় প্রথম পদ্মা নদীতে ধরা পড়েছে বলে তিনি জানান।

চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব বলেন খাবারের খোঁজে বা প্রজনন মৌসুম হওয়ায় বাঘাইড় জেলেদের জালে ধরা পড়ছে। বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে বাঘাইড় শিকার ও বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ হলেও মৎস্য সংরক্ষণ আইনে এমনটি নেই। বড় মাছ হলে জেলেরা ধরতে পারবে। ঝাটকাসহ কিছু ছোট মাছ ধরার বিষয়ে আমাদের অভিযান চলে এবং আমরা সেগুলো তদারকি করি। তবে বড় মাছ ধরার ক্ষেত্রে আমরা কোনো পদক্ষেপ নিতে পারি না।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

নওগাঁয় বিচার বিভাগ ও জেলা পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই : শামা ওবায়েদ

পরিবহন সংকট নিরসনে বেরোবিতে যুক্ত হলো ৭টি বাস

শিবগঞ্জে ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ

মধ্যনগরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কচুছড়ি মুখ থেকে দেড় লাখের কাছাকাছি মূল্যের ভারতীয় অবৈধ মালামাল আটক

শিবগঞ্জের গাংনগরে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন

ফুলপুরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

কালাইয়ে যুব বিভাগের প্রাণবন্ত প্রতিনিধি সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

জেড এ ভুট্টো ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ কাঞ্চন আলী মোল্লা আর নেই