Sunday , 29 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

৩২৩ কোটি টাকার বাজেটে আইন ও বিচার বিভাগের জন‍্য বরাদ্দ মাত্র ৯০ লক্ষ টাকা

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 29, 2025 5:57 am

আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২০২৫-২০২৬  অর্থবছরে  বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের জন‍্য বাজেট বরাদ্দ দেওয়া হয়। যেখানে বিশ্ববিদ্যালয়ের অনন্য ক্রীয়াশীল বিভাগগুলোর পাশাপাশি আইন অনুষদভুক্ত আইন ও বিচার বিভাগের বাজেট বরাদ্দ দেওয়া হয়।

২৮ জুন (শনিবার) বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে অনুষ্ঠিত ৪২-তম বার্ষিক অধিবেশনে উপস্থাপিত বাজেট থেকে এ তথ্য জানা গেছে। নিয়মানুযায়ী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব বাজেট উপস্থাপন করেন। সিনেটরদের আলোচনার পর তা পাস করা হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ৩২৩ কোটি ৩৫ লাখ টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত এই বাজেটের
একটি গুরুত্বপূর্ণ অংশ নির্ধারণ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভাগ গুলোর মানোন্নয়ন ও সার্বিক ব‍্যায় নির্বাহের জন‍্য।

সিনেট অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য মোট ৩২৩ কোটি ৩৫ লাখ টাকার মূল রাজস্ব বাজেট পেশ করেন। বাজেট বিবরণী থেকে দেখা যায়, বরাদ্দের সবচেয়ে বড় অংশটিই যাবে পরিচালনা খাতে।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, ২০২৫ -২৬ অর্থবছরের জন‍্য বিশ্ববিদ্যালয়ের  বাংলা বিভাগে ২ কোটি ৯৮ লাখ,গণিত বিভাগে ৩ কোটি ৭০ লাখ,পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগে  ৪ কোটি ২ লাখ,রসায়ন বিভাগে ৬ কোটি ৬ লাখ,কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩ কোটি ৬৮ লাখ,ফার্মেসী বিভাগে ৩ কোটি ২৯ লাখ,পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগে ১ কোটি ২০ লাখ,ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে ১ কোটি ১৫ লাখ
,মার্কেটিং বিভাগে ১ কোটি ৩০ লাখ,একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে  ১ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

অন্যদিকে,  বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ভুক্ত অন‍্যতম গুরুত্বপূর্ণ ও ক্রীয়াশীল বিভাগ  আইন ও বিচার বিভাগের জন‍্য বরাদ্দ রাখা হয়েছে মাত্র ৯০ লাখ  ৩৮ হাজার টাকা।

বাজেটে অন্যান্য উল্লেখযোগ্য খাতের মধ্যে পণ্য ও সেবা (সাধারণ আনুষঙ্গিক) খাতে ৭২ কোটি ২৮ লাখ টাকা (২১.০৫%), পণ্য ও সেবা (রক্ষণাবেক্ষণ ও মেরামত) খাতে ৪ কোটি ৮২ লাখ টাকা (১.৮০%) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ২ কোটি ২০ লাখ টাকা (০.৬৬%) বরাদ্দ দেওয়া হয়েছে।

বাজেট পর্যালোচনায় দেখা যায়, গত বছরের সংশোধিত বাজেট ও এ বছরের মুল বরাদ্দে আইন ও বিচার বিভাগের বাজেট বরাদ্দের পরিমান প্রায় একই।যা অন‍্যন‍‍্য বিভাগগুলোর তুলনায় বরাবরের মতোই কম।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

যমুনা নদীতে মৎস্য শিকারের অবৈধ বিদ্যুৎ শক ব্যবহারে আটক এক

কুবিতে প্রথম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন ৯–১০ জানুয়ারি

যথা সময়ে শুরু হয়েছে ডাকসু ভোট গ্রহণ কার্যক্রম

খুবিতে ধর্মীয় উৎসব পালন উপলক্ষে ক্লাস-পরীক্ষা ৯ অক্টোবর পর্যন্ত বর্জন

এমপি নির্বাচিত হয়ে ক্ষমতায় গিয়ে ভুল করলে ধরিয়ে দিবেন, কৃতজ্ঞ থাকব। নাচোলে জামায়াত প্রার্থী- ড. মিজানুর

নজরুল বিশ্ববিদ্যালয়ে ১০ম বার্ষিক নাট্যোৎসবের উদ্বোধন

কটিয়াদীতে আল শিফা ইসলামী হসপিটালের উদ্বোধন

সীমাহীন জ্বালানির সন্ধান পেয়েছে চীন

এনায়েতপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা

কুয়াকাটা সংলগ্ন আলিপুর বাজারে ডেঙ্গু দমনে পরিচ্ছন্নতা অভিযান শুরু