অনিক হাসান, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
অদ্য ২৬ জুন ২০২৫, বুধবার দিনব্যাপী মুরাদনগর উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে এক বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে অবৈধভাবে ড্রেজার মেশিনের মাধ্যমে মাটি কাটার অভিযোগে মোট ৪টি ড্রেজার মেশিন ও আনুমানিক ৩০০০ ফুট পাইপ অপসারণ করা হয়।
অভিযান পরিচালিত হয় মুরাদনগর উপজেলার চারটি স্থানেঃ
১। পূর্ব ধইর (পূর্ব) ইউনিয়নের এল.খাল দক্ষিণ পাড়া মসজিদ সংলগ্ন এলাকায়
২। পূর্ব ধইর (পূর্ব) ইউনিয়নের কোরবানপুর গ্রামে
৩। পূর্ব ধইর (পূর্ব) ইউনিয়নের চাপৈর গ্রামে
৪। আকুবপুর ইউনিয়নের মেটাংঘর এলাকায়
এই অভিযান পরিচালনা করেন মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাকিব হাছান খাঁন। তিনি বলেন, “অবৈধভাবে মাটি কাটা ও পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এছাড়া তিনি এলাকাবাসীকে অবৈধ ড্রেজার ব্যবহারের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান এবং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ জানান।

















