Sunday , 22 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

‎মিরসরাইয়ে পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত আহত ২

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 22, 2025 2:05 pm

‎মিরসরাই প্রতিনিধিঃ

‎মিরসরাইয়ে লরির পিছনে ড্রাম ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছে। আজ সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার ঠাকুরদিঘী এলাকায় মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় চালক ও হেলপার নিহত হয়েছে।

‎জানা যায়, ড্রাম ট্রাকটি ঠাকুরদিঘী এলাকায় আসলে লরির পিছনে ধাক্কা লেগে হতাহতের ঘটনা ঘটে। এ সময় ড্রাম ট্রাকের চালক ও হেলপার নিহত হয়।

‎অপরদিকে মিরসরাই সদর ইউনিয়নের জামালের দোকান এলাকায় রোলার ও তেলবাহী ভাউচারের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ভাউচারটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এই ঘটনায় চালক ও হেলপার গুরুতর আহত হয়। আজ বিকাল সাড়ে ৩ টার দিকে এই দূর্ঘটনা ঘটে।

‎স্থানীয়রা জানায়, রোলারটি মহাসড়কে দাড়ানো অবস্থায় ছিল চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তেলবাহী ভাউচারটি জামাল দোকান এলাকায় আসলে রোলারের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তেলবাহী ভাউচারটি মহাসড়কের খাদে পড়ে যায়। এতে তেলবাহী ভাউচারে আগুন ধরে যায়। পরে মিরসরাই ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল থেকে চালক ও হেলপারকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত