Sunday , 25 May 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

রাজাপুরে জমি বিরোধকে কেন্দ্র করে প্রবাসীর বসতঘরে দুর্বৃত্তদের আগুন, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

মোঃ মাহিন খান, ঝালকাঠি:
ঝালকাঠির রাজাপুর উপজেলার বদনীকাঠি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রবাসী দুই ভাইয়ের বসতঘরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ মে) গভীর রাতে এ ঘটনা ঘটে।
আগুনে ঘরের সমস্ত আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, পোশাকসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত সাইদুল ইসলাম খান জানান—
“আমি ও আমার ভাই সোহেল খান দেশের বাইরে অবস্থান করছি। আমাদের অনুপস্থিতিতে দুর্বৃত্তরা ঘরে আগুন লাগিয়ে দেয়। ওই সময় ঘরে কেউ ছিল না এবং বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন ছিল। দীর্ঘদিনের জমি বিরোধের জেরেই প্রতিপক্ষরা এই ঘটনা ঘটিয়েছে বলে আমরা মনে করি।”
ঘটনাস্থলে উপস্থিত আত্মীয় হারুন খান বলেন—
“রাতেই খবর পেয়ে ছুটে এসে দেখি ঘরটা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। কিছুই আর অবশিষ্ট নেই।”
এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন—
“ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারটি দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুবিতে শিবিরের ‘রান উইথ শিবির’ কর্মসূচি

রাউজানে বাইক ও সাইকেলের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

সুনামগঞ্জের মধ্যনগরে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন উপদেষ্টা ডাঃ বিধান রঞ্জন রায়

জয়পুরহাট সদর উপজেলায় ৭ টি গরু চুরি

আমতলীত বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডিমলায় বিভিন্ন কর্মসূচিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ডোপ টেস্টের দাবিতে জাকসুর ভিপি প্রার্থীর আমরণ অনশন

একজন মানবিক ব্যাক্তি মাহমুদুল হাসান শামীম; নিজেকে নিয়োজিত রেখেছেন মানুষের সেবায়

রাজৈরে সিঙ্গারা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

কোম্পানীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল