Tuesday , 8 April 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় তুরিন আফরোজ ৪ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে ৪ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত শুনানি নিয়ে এ আদেশ দেন।

দিন তুরিন আফরোজকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই মো সুমন মিয়া।

রাষ্ট্রপক্ষে আসামির রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন পিপি অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী। রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন আসামিপক্ষ। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রায় দেন।

উত্তরা পশ্চিম থানার আদালতের প্রসিকিউশন বিভাগের সাব-ইন্সপেক্টর আতিকুর রহমান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার রাতে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেফতার করা হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, ৫ আগস্ট দুপুর ১২ টার দিকে আ. জব্বার উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন তিনি। গত ২৭ মার্চ উত্তরা পশ্চিম থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখ করে এবং ১০০/১৫০ জনকে অজ্ঞাতনামা মামলাটি দায়ের করেন। এজাহারনামীয় ৩০ নং আসামি তুরিন আফরোজ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আজ অনুষ্ঠিত হবে ‘কেসস্প্রিন্ট ২০২৫’-এর গ্র্যান্ড ফাইনাল

জামালপুরে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া বিএনপির ২ নেতাকে বহিষ্কার

জাককানইবি শিক্ষিকার বিরুদ্ধে চুরির অভিযোগ, তদন্ত দাবিতে বিভাগে তালা

র‍্যাবের অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নির্বাচন সামনে রেখে ঈদগাঁও থানা পরিদর্শন এসপির

বাঘাইছড়িতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কাঁঠালিয়ায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন, তৃণমূলে সাংগঠনিক জোরদারকরণের আহ্বান

রেড ক্রিসেন্ট সোসাইটি পঞ্চগড় ইউনিটের নতুন কমিটি ভাইস চেয়ারম্যান কাচ্চু, সেক্রেটারী মফিজ উদ্দিন

কুড়িগ্রামে এনসিপির উঠান বৈঠক, গনসংযোগ ও লিফলেট বিতরণ

পাটগ্রামে লাইসেন্স বিহীন পেট্রোল ডিপো বন্ধের নির্দেশ ১০হাজার জরিমানা