Monday , 4 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

বৈদ্যুতিক সেলাই মেশিন বিস্ফোরণে ঘর পুড়ে ছাই, কিশোরীর মৃত্যু

প্রতিবেদক
বাসস
May 4, 2026 6:41 am

বগুড়া জেলার গাবতলী উপজেলায় বৈদ্যুতিক সেলাই মেশিন বিস্ফোরণে শশী আক্তার (১৭) নামে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (৩ মে) বিকেলে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের সোলারতাইর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শশী আক্তার ওই এলাকার মো. সবুজ প্রামানিকের মেয়ে। গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ রাকিব হাসান বাসস’কে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নিজ বাড়ির টিনের ঘরে বৈদ্যুতিক সেলাই মেশিনে কাজ করছিল শশী আক্তার। এই সময় হঠাৎ মেশিনটি বিস্ফোরিত হলে ঘরে আগুন ধরে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে শশী আক্তার ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যায়।

অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্রসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ রাকিব হাসান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

 

 

 

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চৌদ্দগ্রামে কনকনে শীতের রাতে ইউএনও’র কম্বল বিতরণ, খুশি শীতার্ত অসহায় শ্রমজীবীরা

ব্যথায় কাতরাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়ের একমাত্র চিকিৎসাকেন্দ্র ‘ব্যথার দান’

প্রধান উপদেষ্টার সঙ্গে ডাচ দূতের বিদায়ী সাক্ষাৎ, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গান উপহার

কক্সবাজার বাসটার্মিনালে দুই যুবদল নেতার উপর প্রকাশ্যে গুলিবর্ষণ

কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার স্মরণসভা‍য় মাদ্রাসা ও পাঠাগার প্রতিষ্ঠার আহ্বান

ভুরুঙ্গামারীতে এনসিপির দলীয় কার্যালয়ের উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান

চবিতে নিয়োগ অনিয়মের অভিযোগে ছাত্রদলের মানববন্ধন, বিতর্কিত নিয়োগ বাতিলের দাবি

বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

পাঁচবিবির জামায়াতের উদ্যোগে নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ