Saturday , 2 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ শনাক্ত

প্রতিবেদক
বাসস
May 2, 2026 4:26 am

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। বাংলাদেশ কূটনৈতিক মিশন এই মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।

আজ শুক্রবার এক বার্তায় ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (প্রেস) গোলাম মোর্তোজা এই তথ্য জানান।

ওয়াশিংটন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ফ্লোরিডা পুলিশ বৃষ্টির ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে মরদেহ শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছে।

ভুক্তভোগীর পরিবারের অনুরোধে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সঙ্গে সমন্বয় করে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি গত ১৬ এপ্রিল নিখোঁজ হন। ২৪ এপ্রিল টাম্পা বে এলাকায় একটি সেতুর কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

লিমনকে সর্বশেষ ক্যাম্পাসের বাইরের সেই অ্যাপার্টমেন্টে দেখা গিয়েছিল, যেখানে তিনি ২৬ বছর বয়সি হিশাম আবুঘারবিয়েহ এবং আরেকজন রুমমেটের সঙ্গে থাকতেন। হিশামকেই এই খুনের সন্দেহভাজন হিসেবে ধারণা করা হয়।

পরে, সোয়াট টিম সন্দেহভাজনকে তার বাবা-মায়ের বাসা থেকে গ্রেপ্তার করে। টাম্পায় অনুষ্ঠিত এক শুনানিতে হিলসবরো কাউন্টি কোর্টের বিচারক লোগান মারফি তাকে জামিন না দিয়ে আটক রাখার নির্দেশ দেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, লিমনের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং তাকে বাঁধা অবস্থায় পাওয়া যায়। ২৬ এপ্রিল কাছাকাছি একটি জলাশয় থেকে দ্বিতীয় মরদেহ উদ্ধার করা হয়, যা এখন বৃষ্টির মরদেহ হিসেবে শনাক্ত হয়েছে।

এদিকে জামিল আহমেদ লিমনের মরদেহ আগামী ৪ মে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

আইপিএলে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড রাহুলের

কুড়িগ্রামে বিশ্ব জলাভূমি দিবস পালিত

চৌদ্দগ্রামে কনকনে শীতের রাতে ইউএনও’র কম্বল বিতরণ, খুশি শীতার্ত অসহায় শ্রমজীবীরা

রাঙামাটির দুর্গম ফারুয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সেনাবাহিনীর মানবিক সহায়তা

একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থবাতাস লাগুক সবার প্রাণে

গাজীপুরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক খুন

ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে: আমিরাত

মাদারীপুর জেলা প্রশাসক ইয়াছমিন আক্তার বদলি

শেরপুর -২ আসনের আস্থা আর বিশ্বাসের পথে আব্দুল্লাহ বাদশা, মনোনয়ন বৈধ

কুবিস্থ চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে শরিফুল-ফয়সাল