মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজার জেলার ঈদগাঁও থানা পুলিশ ১৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
শুক্রবার দুপুরে ঈদগাঁও-ঈদগড় সড়কের ভোমরিয়া ঘোনা ঢালার দোয়ারে তল্লাশিকালে তাকে আটক করা হয়।
ঈদগড় থেকে ঈদগাঁও বাজারের দিকে আসা একটি সন্দেহভাজন টমটম এসআই (নিঃ) মুজিবুর রহমানের নেতৃত্বে থামিয়ে তল্লাশি করা হয়। গাড়িতে থাকা যাত্রী রঞ্জন কুমার দে-র হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ছোট-বড় বিভিন্ন বোতলে ভর্তি মোট ১৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১৫,০০০/- (পনের হাজার) টাকা।
গ্রেফতারকৃত রঞ্জন কুমার দে (৪৪) রঞ্জন কুমার দে ইসলামাবাদ ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত অরবিন্দ দে-এর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, বিক্রয়ের উদ্দেশ্যে সে এই মাদক রামু থানার ক্যাঙ্গারবিল থেকে সংগ্রহ করে ইসলামাবাদ এলাকায় নিয়ে যাচ্ছিল।
এবিষয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি হিসেবে এই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়, এবং ভবিষ্যতেও এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।


















