Thursday , 5 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

ঈদে ২৩ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 5, 2026 12:22 pm

সানজানা তালুকদার, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান, শব-ই-কদর, পবিত্র ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে টানা ২৩ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। আগামী ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস আনুষ্ঠানিকভাবে বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মোট ছুটি দাঁড়াচ্ছে ২৩ দিন।

বুধবার (৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

একাডেমিক ক্যালেন্ডারে ছুটির তারিখ পর্যালোচনা করে দেখা যায়, ৬ ও ৭ মার্চ এবং ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি (শুক্র-শনি) থাকায় শিক্ষার্থীরা অতিরিক্ত ৪ দিন বেশি ছুটি পাচ্ছেন। ফলে সব মিলিয়ে মোট ছুটি হচ্ছে ২৩ দিন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী বিশ্ববিদ্যালয় ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। শব-ই-কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর এবং স্বাধীনতা দিবস উপলক্ষে এই ছুটি নির্ধারণ করা হয়েছে। ছুটি শেষে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী যথারীতি বিশ্ববিদ্যালয় খুলবে এবং ক্লাস ও অফিস কার্যক্রম চালু হবে।’

এদিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর পক্ষ থেকেও ছুটিকে কেন্দ্র করে পৃথক নোটিশ জারি করা হয়েছে। বিজয়–২৪ হল কর্তৃপক্ষের নোটিশ অনুযায়ী, ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত হল বন্ধ থাকবে। তবে ২৭ মার্চ সকাল ১০টা থেকে হল পুনরায় শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে। নোটিশে আরও বলা হয়েছে, ছুটিকালীন সময়ে কোনো শিক্ষার্থী হলে প্রবেশ করতে চাইলে এবং বিশেষ কারণে হলে অবস্থান করতে চাইলে গেইটে সংরক্ষিত রেজিস্টার খাতায় নাম ও প্রবেশের কারণ লিপিবদ্ধ করতে হবে।

ছুটির দিনগুলোতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবাও বন্ধ থাকবে বলে পরিবহন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশারফ হোসেন ভূঁইয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই স্বাভাবিকভাবে বাস সার্ভিস বন্ধ থাকবে। তবে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে বাস সার্ভিস চালু থাকবে।’

 

 

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জাবিতে নবীনদের বরণ করতে তিনদিন ব্যাপী নাট্যউৎসব

কটিয়াদীতে কেজি স্কুলের ঔদ্ধত্যপূর্ন আচরন ও অন্যায় আবদারের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি

বাউফলে নিখোঁজের তিন দিন পর শতবর্ষী বৃদ্ধের লাশ উদ্ধার

ঘাতকের দেখানো ঝোপ থেকে অটোরিকশা চালকের কঙ্কাল উদ্ধার

অসহায় রোগীকে আর্থিক সহায়তা প্রদান করলেন জয়পুরহাট জামায়াত

অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছে মাদারগঞ্জের ‘আত-তাকওয়া ফাউন্ডেশন’

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ত্রিশাল বাসস্ট্যান্ডে প্রশাসনের যৌথ অভিযান

ঝালকাঠিতে শতবর্ষী পুকুর ভরাটের চেষ্টা: নগরবাসীর আশঙ্কা, হারিয়ে যাচ্ছে পরিবেশের ভারসাম্য

বানেশ্বর প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ের শুভ উদ্বোধন উপলক্ষে ইফতার মাহফিল

দুমকিতে সড়ক দুর্ঘটনায় আহত- ৫