আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরাম এর আত্নপ্রকাশ

মো. ফাহিম সরকার, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

“দিনাজপুর দক্ষিণাঞ্চলের সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে “দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরাম”এর আত্নপ্রকাশ হয়েছে। গঠিত হয়েছে মোরশেদ মানিককে আহবায়ক ও গোলাম মোস্তাফিজার রহমান মিলনকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি। কমিটিতে ৩ জন যুগ্ম আহবায়ক হয়েছেন হারুন উর রশিদ, মুরাদ ইমাম কবির ও মাহাবুর রহমান, কমিটির নির্বাহী সদস্য হয়েছেন আকরাম হোসেন, হালিম আল রাজি, গোলাম রব্বানী, রোকনুজ্জামান, ইয়ামিন হোসেন, মাসুদুল হক রুবেল, মুসা মিয়া ও আ: আজিজ।

(১মার্চ) রবিবার বিরামপুরের চাংপাই চাইনিজ রেস্টুরেন্টে দিনাজপুর দক্ষিণাঞ্চলের সাংবাদিকদের ইফতার শেষে আলোচনা সভা হয়। মোরশেদ মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন দেশ টিভির দিনাজপুর জেলা প্রতিনিধি হারুন উর রশীদ, বৈশাখী টিভির হিলি প্রতিনিধি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, যমুনা টিভির মুরাদ ইমাম কবীর, গনমাধ্যম কর্মী গোলাম রব্বানী,হালিম আল রাজি, মাসুদুল হক রুবেল, মাহবুর রহমান সহ অন্যান্যরা।

গণমাধ্যম সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোন বাধা আসলে ঐক্যবদ্ধ ভাবে সমাধানের প্রত্যয় ব্যক্ত করেন সকলেই।

সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করে বক্তব্যে সিনিয়র সাংবাদিক মাসুদুল হক রুবেল বলেন, দিনাজপুর দক্ষিণাঞ্চলের সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করতে একটি সংগঠন ও কমিটি গঠন করা অতীব জরুরী। তার এই প্রস্তাবের উপর দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতি ক্রমে আহবায়ক কমিটি গঠন হয়।

আলোচনা শেষে সাংবাদিক, দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

“দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরাম”এর সদস্য সচিব গোলাম মোস্তাফিজার রহমান মিলন বলেছেন দক্ষিণাঞ্চলের সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি ও পেশাগত সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে এই সংগঠন নিবেদিত ভাবে কাজ করবে।

গ্যাস সিলিন্ডারের সঙ্গে বসবাস!

দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরাম এর আত্নপ্রকাশ

বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা, মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের

সমাজে ধর্ষণের কালো ছায়া, আতঙ্কে জনসাধারণ

শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার স্ত্রী মেয়েদের পিটিয়ে জখম

বাউফলে মন্দির ভাঙচুর, দোষীদের শাস্তির আশ্বাস এমপির

শাহজাদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

ঈদগাঁও জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন

গাজীপুরে পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই

চৌদ্দগ্রামে হান্ডা মদিনাতুল উলুম মাদ্রাসা শিশু কিশোরদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে অভিযান, দুই মাদকসেবী আটক

ত্রিশালে মোবাইল কোর্টের অভিযান, ৬ হাজার টাকা জরিমানা