সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
বাউফলে পুকুর থেকে যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৭ লক্ষ্মীপুর-৪ আসনের তিনবারের সাংসদ নিজানকে মন্ত্রী চান রামগতি-কমলনগরবাসী দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিএনপি’র জয়ে কুবি শাখা ছাত্রদলের গণ মিষ্টি বিতরণ অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ : সারাদেশে ২৪ ঘণ্টায় ৮৬ জন গ্রেফতার প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ মঙ্গলবার বিকেলে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি ডা. শফিকুর রহমানের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা-১১ আসনে সবচেয়ে কম ৯৮ ভোট পেয়েছেন আলমগীর জেনারেল এম এ জি ওসমানীর মৃত্যুবার্ষিকী আজ চৌদ্দগ্রামে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু পবিত্র রমজান উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা জনগণের শান্তির পক্ষে কাজ করব : ফজলুল হক মিলন ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন: ৫ জনের কারাদণ্ড ‘শয়তানের নিঃশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ এর শিকার সদরপুরের শহীদুল ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা ডিমলায় বুড়ি তিস্তার ভাঙ্গন আতঙ্কে হাজারো পরিবার, সাতজানে বাঁধ নির্মাণ অনিশ্চিত বিএনপিতে সন্ত্রাসীদের কোনো জায়গা নেই : নিজান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিএনপি’র জয়ে কুবি শাখা ছাত্রদলের গণ মিষ্টি বিতরণ

সানজানা তালুকদার, ‎কুবি প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের উদ্যোগে ‘গণ মিষ্টি বিতরণ’ কর্মসূচি পালন করা হয়েছে।

‎সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা প্রত্যেকটা বিভাগে এবং প্রশাসনিক ভবনের প্রত্যেকটা দপ্তরে গিয়ে মিষ্টি বিতরণ করেন।

‎শাখা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক মো: আবুল বাশার বলেন, ‘গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে জনগণের ব্যাপক সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিজয় অর্জন করেছে। দীর্ঘ সাড়ে সতেরো বছরের সংগ্রামের পর জনগণের ভোটাধিকারের প্রত্যাশা পূরণ হয়েছে। বিএনপি একটি শক্তিশালী ও গণতান্ত্রিক দল হিসেবে নির্বাচনের মাধ্যমে তার প্রমাণ দিয়েছে।’

‎তিনি আরো বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল বিগত সময়ের পেশীশক্তি ভিত্তিক ছাত্র রাজনীতির পুনরাবৃত্তি করবে না। আমরা শিক্ষার্থীদের পাশে থেকে তাদের মৌলিক অধিকার আদায় ও বাস্তবায়নে লক্ষ্যে কাজ করবো। পূর্ববর্তী সময়ে শিক্ষার্থীরা নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন এবং গত আঠারো মাসে প্রশাসন সেসব ঘাটতি পূরণে ব্যর্থ হয়েছে। এসব সীমাবদ্ধতা কাটিয়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল কাজ করে যাবে।’

‎শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘দীর্ঘ ১৮ বছর লড়াই সংগ্রাম করে, বিএনপি’র সরকার গঠন উপলক্ষে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আনন্দে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে গণ মিষ্টি বিতরণ কর্মসূচি আয়োজন করেছি। আমরা প্রত্যাশা করি আগামী দিনে গণতান্ত্রিক বাংলাদেশে সুস্থ ধারার ক্যাম্পাস ও রাজনীতি পরিচালনায় শিক্ষার্থীবান্ধব সংগঠন গুলোও আমাদের সহায়ক হবে। সকলের সার্বজনীন প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস সকলকে উপহার দিতে পারবো।’

‎শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আজকের মিষ্টি বিতরন কর্মসূচিতে সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দকে স্বাগতম। সুখ-দুঃখ সবাই মিলে উপভোগ করলে জয়ের আনন্দ বহুগুণে বৃদ্ধি পায়। আমরা চাই আমাদের নিরঙ্কুশ জয়, ছাত্রদলের জয়, বিএনপির জয়, তারেক রহমানের জয়, সকলকে সঙ্গে নিয়ে আনন্দ উদযাপন করতে। ক্ষণিকের এই বিশ্ববিদ্যালয় জীবনে আমরা সবাই মিলে আনন্দ ভাগাভাগি করতে চাই।’

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩