রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
পবিত্র রমজান উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা জনগণের শান্তির পক্ষে কাজ করব : ফজলুল হক মিলন ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন: ৫ জনের কারাদণ্ড ‘শয়তানের নিঃশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ এর শিকার সদরপুরের শহীদুল ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা ডিমলায় বুড়ি তিস্তার ভাঙ্গন আতঙ্কে হাজারো পরিবার, সাতজানে বাঁধ নির্মাণ অনিশ্চিত বিএনপিতে সন্ত্রাসীদের কোনো জায়গা নেই : নিজান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা চাঁদাবাজদের ধরিয়ে দিলে পুরস্কার : কাজল জামায়াতের পক্ষে ভোট চাওয়ায় যুবককে হাতুড়িপেটা, বসতঘর ভাঙচুরের অভিযোগ ঝালকাঠির দুই আসনেই বিএনপির জয় তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ বাঘা-চারঘাটে ধানের শীষের বড় জয় জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার বার্তা চৌদ্দগ্রামে বিএনপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলার অভিযোগ ঝালকাঠি-১ আসনের দাঁড়িপাল্লা প্রার্থী ড. ফয়জুল হকের ওপর হামলা, আহত ৮, আটক ৪ কলাপাড়া ও রাঙ্গাবালীতে কঠোর নিরাপত্তায় পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতি করতে নির্বাচনে আসিনি : রফিকুল ইসলাম জামাল

‘শয়তানের নিঃশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ এর শিকার সদরপুরের শহীদুল

জাবি প্রতিনিধিঃ

সদরপুর উপজেলার আমিরাবাদ গ্রামের বাসিন্দা মো. শহীদুল ইসলাম (৩০) রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পর ‘ডেভিলস ব্রেথ’ নামে পরিচিত এক ধরনের চেতনানাশক পদার্থের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকেলে শহীদুল তার বোনের বাসা বাবুরচর থেকে বের হন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাড়িতে ফেরেননি। বয়স ৩০ বছর, উচ্চতা প্রায় ৫ ফুট ১০ ইঞ্চি এবং গায়ের রং শ্যামলা—এই বর্ণনা দিয়ে পরিবারের পক্ষ থেকে তাকে খোঁজাখুঁজি শুরু করা হয়।

শহীদুলের বাবা মো. শামসু গনমাধ‍যমকে জানান, সদরপুর উপজেলার একটি খাবারের হোটেলের সামনে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি শহীদুলের হাতে একটি কাগজ দেন এবং সেটি পড়ে শোনাতে বলেন। অভিযোগ রয়েছে, ওই কাগজে ‘ডেভিলস ব্রেথ’ (স্থানীয়ভাবে ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত) নামক চেতনানাশক পদার্থ মাখানো ছিল। কাগজটি হাতে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই শহীদুল অচেতন হয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়

পরবর্তীতে চেতনানাশকের প্রভাব কিছুটা কমে এলে শহীদুল বুঝতে পারেন যে তিনি অপহরণের শিকার হয়েছেন। একপর্যায়ে তিনি দুর্বৃত্তদের আস্তানা থেকে বের হয়ে রাস্তায় আসতে সক্ষম হন। পরে এক ইজিবাইক চালক তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে শৈলকুপা থানায় নিয়ে যান।

শহীদুলের পরিবারের দাবি, থানায় নেওয়ার পথে আরেক প্রতারক চক্র ‘রক্ত দেওয়া লাগবে’ বলে তাদের কাছ থেকে ৮ হাজার টাকা হাতিয়ে নেয়। আনুমানিক রাত ৯টার দিকে শহীদুলের জ্ঞান ফিরলে পুলিশ তার কাছ থেকে পরিবারের মোবাইল নম্বর সংগ্রহ করে বাড়িতে খবর দেয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে রাত ১টার দিকে তাকে বাড়িতে নিয়ে আসেন।

সচেতন মহলের মতে, অপরিচিত ব্যক্তির দেওয়া কাগজ, খাবার বা কোনো বস্তু গ্রহণের ক্ষেত্রে জনসাধারণকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর উদ্যোগই পারে এ ধরনের অপরাধের শিকড় উপড়ে ফেলতে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩