আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

গোয়াইনঘাটে সড়ক নির্মাণে বাঁধা গাছ: আটকে আছে রাস্তার উন্নয়ন কাজ

এম এ জুনেদ,গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি ইউনিয়নের হাদারপার বাজার থেকে দমদমা পর্যন্ত আরসিসি রাস্তার নির্মাণকাজ গাছ অপসারণের জটিলতায় দীর্ঘদিন ধরে আটকে আছে।

সরেজমিনে দেখা যায়, ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পের আওতায় হাদারপার থেকে দমদমা পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার আরসিসি ঢালাই রাস্তার কাজ চলছে। রাস্তার কাজ সম্পন্ন হলে কয়েক হাজার মানুষের চলাচলে সুবিধা হবে এবং দেশের অন্যতম পর্যটনকেন্দ্র বিছানাকান্দিতে জিরো পয়েন্ট পর্যন্ত যাতায়াত আরও সহজ হবে।

কিন্তু রাস্তার মধ্যখানে থাকা বিভিন্ন প্রজাতির প্রায় ৩০-৪০টি গাছ অপসারণ না হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ এগিয়ে নিতে পারছে না। ফলে প্রকল্পের অগ্রগতি ব্যাহত হচ্ছে।

স্থানীয় সমাজসেবক মো. কামাল হোসেন বলেন, “এক বছর ধরে রাস্তার মাঝখানে গাছগুলো রয়েছে। মাঝে মাঝে বনবিভাগ এসে গাছগুলো গণনা করে চলে যায়।

কিন্তু কাটার কোনো উদ্যোগ দেখা যায় না। এর ফলে ঠিকাদার কার্যত কাজ করতে পারছে না। দ্রুত গাছগুলো সরানোর জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।”

এলজিইডির গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী হাসিব আহমেদ বলেন, “রাস্তার মাঝখানে থাকা গাছগুলো অপসারণের বিষয়ে সংশ্লিষ্ট বিভাগকে চিঠি দেওয়া হয়েছে।

গাছগুলো না কাটায় রাস্তার কাজ থমকে আছে। দ্রুত ব্যবস্থা না নিলে প্রকল্প শেষ করতে আরও সময় লাগবে। আশা করছি বনবিভাগ দ্রুতই ব্যবস্থা নেবে।”

এ বিষয়ে সারি রেঞ্জের বন কর্মকর্তা মো. শাহ আলম ইসলাম জানান, “গাছ কাটার জন্য চিঠি পেয়েছি। উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলেই নিয়ম মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গ্যাস সিলিন্ডারের সঙ্গে বসবাস!

দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরাম এর আত্নপ্রকাশ

বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা, মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের

সমাজে ধর্ষণের কালো ছায়া, আতঙ্কে জনসাধারণ

শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার স্ত্রী মেয়েদের পিটিয়ে জখম

বাউফলে মন্দির ভাঙচুর, দোষীদের শাস্তির আশ্বাস এমপির

শাহজাদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

ঈদগাঁও জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন

গাজীপুরে পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই

চৌদ্দগ্রামে হান্ডা মদিনাতুল উলুম মাদ্রাসা শিশু কিশোরদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে অভিযান, দুই মাদকসেবী আটক

ত্রিশালে মোবাইল কোর্টের অভিযান, ৬ হাজার টাকা জরিমানা