আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে, গাঁজাসহ ৪ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টাস্কফোর্সের নিয়মিত অভিযানে চারজন মাদকসংশ্লিষ্ট ব্যক্তি আটক হয়েছেন। অভিযানে তাদের কাছ থেকে বিভিন্ন পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক গঠিত টাস্কফোর্স মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) বিকেল ৩টা ৫০ মিনিটে সদর মডেল থানাধীন পি. টি. আই বস্তি এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মাদক সংক্রান্ত অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন-মোসা: কিসমত আরা (৪৭), স্বামী: মৃত সেন্টু, সাং: চাঁদলাই জোড়বাগান, মোসা: নিসা বেগম (৩০), স্বামী: মো. হৃদয়, সাং: পি. টি. আই, মো. জহুরুল ইসলাম (৩৫), পিতা: মো. মজিবর রহমান, সাং: নয়ন শুকা কামারপাড়া, মো. রহমত আলী (৪০), পিতা: মো. রফিকুল ইসলাম, সাং: রেহাইচর আদর্শপাড়া থানা: সদর মডেল, জেলা: চাঁপাইনবাবগঞ্জ।

উদ্ধারকৃত আলামত- গাঁজা: ১০ গ্রাম, গাঁজা: ২০ গ্রাম, গাঁজা: ২০ গ্রাম, গাঁজা: ২০ গ্রাম।

আইনানুগ ব্যবস্থা- গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরিদর্শক মো. রফিকুল ইসলাম ও উপ-পরিদর্শক মামুনুর রশীদ পৃথকভাবে প্রসিকিউশন দাখিল করেন। শুনানি শেষে বিজ্ঞ নির্বাহী

ম্যাজিস্ট্রেট মো. তায়েফ উল্লাহ হুজাইফ- প্রথম আসামিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা অর্থদণ্ড, দ্বিতীয় আসামিকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড,
তৃতীয় ও চতুর্থ আসামিকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদক নির্মূলে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

 

গ্যাস সিলিন্ডারের সঙ্গে বসবাস!

দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরাম এর আত্নপ্রকাশ

বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা, মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের

সমাজে ধর্ষণের কালো ছায়া, আতঙ্কে জনসাধারণ

শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার স্ত্রী মেয়েদের পিটিয়ে জখম

বাউফলে মন্দির ভাঙচুর, দোষীদের শাস্তির আশ্বাস এমপির

শাহজাদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

ঈদগাঁও জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন

গাজীপুরে পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই

চৌদ্দগ্রামে হান্ডা মদিনাতুল উলুম মাদ্রাসা শিশু কিশোরদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে অভিযান, দুই মাদকসেবী আটক

ত্রিশালে মোবাইল কোর্টের অভিযান, ৬ হাজার টাকা জরিমানা