Thursday , 8 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

চবিতে ভর্তি পরীক্ষায় নকলের দায়ে দুই পরীক্ষার্থী বহিষ্কার

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 8, 2026 1:14 pm

মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫ু২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি-২’ উপুইউনিটের ভর্তি পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়ায় দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১১টা ১৫ মিনিট থেকে বেলা ১২টা ১৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার সময় চবির শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনের (নতুন কলা ভবন) তৃতীয় তলার ইতিহাস বিভাগের ৩০২৩ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পরীক্ষাকালে দুই পরীক্ষার্থী ওএমআর শিট পরিবর্তন করে একজনের প্রশ্নের উত্তর অন্যজন দাগিয়ে দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি নজরে আসলে দায়িত্বপ্রাপ্ত পরীক্ষকেরা তাদের আটক করেন এবং পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়।
বহিষ্কৃত পরীক্ষার্থীরা হলেন চাঁপাইনবাবগঞ্জের মোহাম্মদ মুত্তালিব এবং রাজশাহীর হাফিজুর রহমান। তারা দুজনই রাজশাহীর আত্রাই আলিম মাদ্রাসার শিক্ষার্থী।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন,
ুনকলের বিষয়টি প্রথমে পরীক্ষকেরা শনাক্ত করেন। তারা ওএমআর শিট পরিবর্তন করেছিল। আমাদের জানানো হলে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের প্রক্টর কার্যালয়ে নিয়ে আসি। তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে এবং পরীক্ষাটি বাতিল করা হয়েছে। মূলত ভবিষ্যতে যেন তারা আর এ ধরনের কাজ না করে—সে জন্যই আমরা তাদের সতর্ক করেছি। এ কারণে তাদের অভিভাবকদের ডাকা হয়নি।”

উল্লেখ্য, বি-২ উপুইউনিটের ভর্তি পরীক্ষায় এ বছর মোট ৪ হাজার ৮৪৯ জন শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৪ হাজার ২৫৮ জন। ফলে উপস্থিতির হার ছিল ৮৭ দশমিক ৮১ শতাংশ। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৫৯১ জন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নাসির নগরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত,

উত্তরার মাইলস্টোন ক্যাম্পাসে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান

কুড়িগ্রামে নানা আয়োজনে আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপন

কারবালার স্মরণে নবুগ্রাম ইমামবাড়ীতে আশুরা উদযাপন ১০ মহররম ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

মাদারীপুরে অসচ্ছল ৬ পরিবারকে বিনামূল্যে গাভী বিতরণ

পাঁচবিবি জামায়াতের উদ্যোগে নির্বাচনী সাধারণ সভা

পরিচ্ছন্ন ও উন্নয়নমুখী নবীনগর গড়তে নির্বাচনে আসছেন এইচ এম শান্তি

বড়াইগ্রামে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সুপেয় পানি ও স্যানিটেশন ব্যবস্থায় অগ্রগতি

জয়পুরহাটে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত