Saturday , 3 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

ঝালকাঠির দুটি আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 3, 2026 11:46 am

মোঃ নাদিম শরীফ,  (ঝালকাঠি) প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ,ঝালকাঠি, ৩ জানুয়ারি ২০২৬ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠির দুটি সংসদীয় আসনে যাচাই-বাছাই শেষে ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা মো. মমিন উদ্দিন মোট ২৫ জন প্রার্থীর মধ্যে এই ৮ জনের মনোনয়নপত্র বাতিল করেন।সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে এই যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়।

ঝালকাঠি-১ আসনে বাতিল ৫ জনঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে মোট ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

বাতিলের কারণসহ প্রার্থীরা হলেন:১. মোস্তাফিজুর রহমান ইরান (লেবার পার্টি): মনোনয়নপত্রে স্বাক্ষর না করায় তার মনোনয়ন বাতিল করা হয়।

২. গোলাম আজম সৈকত (স্বতন্ত্র, বিএনপি সমর্থক): ১% ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায় তার মনোনয়ন বাতিল হয়েছে।

৩. মঈন আলম ফিরোজী (স্বতন্ত্র, বিএনপি): মৃত ব্যক্তির স্বাক্ষর ব্যবহার করার কারণে তার মনোনয়ন বাতিল করা হয়।

৪. শাহাদাত হোসেন (গণঅধিকার পরিষদ): শিক্ষাগত সনদ জমা না দেওয়ায় তার মনোনয়ন বাতিল হয়েছে।

৫. কর্নেল মোস্তাফিজুর রহমান (স্বতন্ত্র, বিএনপি নেতা): ১% ভোটারের স্বাক্ষরে গড়মিল এবং ঋণ পরিশোধ না করার কারণে তার মনোনয়ন বাতিল করা হয়।

ঝালকাঠি-২ আসনে বাতিল ৩ জন অপরদিকে, ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর ও নলছিটি) আসনে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিলের কারণসহ প্রার্থীরা হলেন:১. এম এ কুদ্দুস খান (জাতীয় পার্টি): ঋণ পরিশোধ না করার কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

২. মো. নুরুদ্দীন সরদার (স্বতন্ত্র): ১% ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায় তার মনোনয়ন বাতিল হয়েছে।

৩. সৈয়দ রাজ্জাক আলী (স্বতন্ত্র): আয়কর বকেয়া থাকার কারণে তার মনোনয়ন বাতিল করা হয়।রিটার্নিং কর্মকর্তার বক্তব্যজেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মমিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঝালকাঠি-১ আসনে ৫ জনের এবং ঝালকাঠি-২ আসনে ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।” তিনি আরও জানান, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আইন অনুযায়ী নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।

মনোনয়ন যাচাই-বাছাইকালে পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ হোসেন এবং জেলা নির্বাচন অফিসার মোহম্মদ জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট প্রার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

শপথ পড়ানোর ব্যবস্থা না করলে আরও আন্দোলনের হুঁশিয়ারি ইশরাকের

পবিত্র রমজান উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

ইউক্রেনের যাত্রীবাহী ট্রেনে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ১২

তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা

বাউফলে ১০ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ

কুড়িগ্রামে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় লজিক প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

‎নতুন তিন রুটে বাস চালুর দাবিতে কুবি শিক্ষার্থীদের স্মারকলিপি

৯ দিনের ছুটি শেষে আগামীকাল খুলছে কুবি

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জোটের মনোনয়ন পেলেন জমিয়তে উলামায়ের মহাসচিব

শিবচরে ফেনসিডিল ও মদসহ মাদক কারবারি আটক