শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সুন্দরবনে কাঁকড়া ধরায় দুই মাসের নিষেধাজ্ঞা

মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ

সুন্দরবনের বাস্তুসংস্থান রক্ষা এবং কাঁকড়ার প্রজনন বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও নির্দিষ্ট সময়ের জন্য কাঁকড়া ধরা নিষিদ্ধ করা হয়েছে।

সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং কাঁকড়ার নিরাপদ প্রজনন নিশ্চিত করতে পহেলা জানুয়ারি থেকে শুরু হয়েছে কাঁকড়া ধরার ওপর দুই মাসের সরকারি নিষেধাজ্ঞা। ১ জানুয়ারী থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সুন্দরবনের নদ-নদী ও খালে কোনো ধরনের কাঁকড়া আহরণ করতে পারবেন না জেলেরা।

বন বিভাগ সূত্রে জানা গেছে, জানুয়ারী ও ফেব্রুয়ারী এই দুই মাস মূলত কাঁকড়ার প্রজনন মৌসুম। এ সময় মা কাঁকড়ারা ডিম ছাড়ে। এই সময়ে মা কাঁকড়াদের সুরক্ষা দিলে সুন্দরবনের নদ-নদীতে কাঁকড়ার সংখ্যা বহুগুণ বৃদ্ধি পায়।

সুন্দরবনের ইকোসিস্টেম বা বাস্তুসংস্থানে কাঁকড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সময়টাতে কোনো বনজীবী যাতে বনে প্রবেশ করে কাঁকড়া শিকার করতে না পারে, সেজন্য কঠোর নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

নিষেধাজ্ঞার ফলে সুন্দরবনের ওপর নির্ভরশীল কয়েক হাজার জেলে সাময়িকভাবে কর্মহীন হয়ে পড়েছেন। উপকূলীয় অঞ্চলের অনেক জেলে জানান, সরকারি এই সিদ্ধান্ত তারা মেনে নিচ্ছেন ঠিকই, তবে এই দুই মাস তাদের জীবনধারণের জন্য বিশেষ সহায়তার প্রয়োজন।
আমরা বনের নিয়ম মেনেই চলি। এখন দুমাস কাঁকড়া ধরা বন্ধ থাকবে, এতে ভবিষ্যতে বড় ও বেশি কাঁকড়া পাওয়া যাবে। তবে এই সময়ে আমাদের জন্য সরকারি চাল বা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করলে ভালো হতো।

বন কর্মকর্তারা জানিয়েছেন, নিষেধাজ্ঞা চলাকালীন সুন্দরবনের অভ্যন্তরে বনরক্ষীদের টহল জোরদার করা হয়েছে। কোনো ব্যক্তি যদি আইন অমান্য করে কাঁকড়া শিকার করেন, তবে তার বিরুদ্ধে বন আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সঙ্গে জেলেদের পাসের (পারমিট) নবায়নও এই সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩