Monday , 29 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

দেশে একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন আয়োজিত হচ্ছে : ডা. তাহের

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 29, 2025 1:11 pm

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

দেশে একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন আয়োজিত হচ্ছে- এমন মন্তব্য করে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা: সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, নির্বাচনের তিনটি বৈশিষ্ট্য। এই নির্বাচনে আ’লীগ অনুপস্থিত আছে। এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে। যারা রাইটিস্ট এবং ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে তারা সবাই ঐক্যবদ্ধ। এটা আর কখনো ঘটেনি। সুতরাং আমরা বলতে পারি একদিকে কতিপয় মানুষ দুয়েকটি দল, অপরদিকে সারা বাংলাদেশ।

ড. সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের সোমবার কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দেয়ার পর সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

ডা তাহের আরো বলেন, যারা বলেছিল নির্বাচন হবে না, সেই ষড়যন্ত্র প্রাথমিকভাবে আজকে বানচাল হয়ে গেছে। আমরা আশা করি, এই নির্বাচন অংশগ্রহণমূলক, সুষ্ঠু এবং জনগণ সুশৃংখলভাবে তাদের কাঙ্খিত ভোট দিতে পারবে।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মোঃ নূরুল আমিনের হাতে মনোনয়নপত্র জমাদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মু. শাহজাহান, সাবেক আমীর আবদুস সাত্তার, চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, পৌর আমীর মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারী বেলাল হোসাইন, সাবেক সেক্রেটারী শাহ মো: মিজানুর রহমান, ব্যবসায়ী আইয়ুব আলী ফরায়েজী, পৌর জামায়াত সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল প্রমুখ।

 

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়: আবু সাঈদের বাবার প্রতিক্রিয়া

অব্যাহতি প্রত্যাহার করে হুমায়ুন কবিরকে পুনর্বহাল করল জেলা বিএনপি

জাবি ৪৫তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব, আগামীকাল রাজা–রানী নির্বাচন

নাসির নগরে দুই আওয়ামীলীগ নেতা গ্রেফতার

ভর্তিচ্ছুদের জন্য ফ্রি বাস সার্ভিস চালু করেছে কুবি ছাত্রশিবির

বিদ্যুতস্পৃষ্টে শিশু ইকরার মৃত্যু , বিয়ে বাড়িতে আনন্দ পরিনত হলো বিষাদে

একটি পরিবার দেওয়াল তুলে রাস্তা বন্ধ করায় এলাকাবাসীর মানববন্ধন

আমারা শহীদ জিয়ার সৈনিক, ভয় দেখিয়ে লাভ নাই : কামরুল হুদা

নির্বাচন কমিশন সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি

কুয়েটে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে চা-কফি ভেন্ডিং সেবা