Saturday , 20 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

নিখোঁজের দুই মাস পর জঙ্গলে মিলল কিশোরের কঙ্কাল

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 20, 2025 7:02 am

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজারের ঈদগাঁওয়ে ইসমাইল হোসেন (২২) নামের এক যুবক নিখোঁজের দুই মাস পর জঙ্গলে মিলল পরনে থাকা কাপড়সহ তৎ সংলগ্ন স্থানে মানবদেহের দেহের কঙ্কাল। ইসমাইল হোসেন উপজেলার ইসলামপুর ইউপির ৬ নং ওয়ার্ড ভিলেজার পাড়ার সাদেক হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ইসলামপুর ও ইসলামাবাদ ইউনিয়নের সীমান্তবর্তী ভিলেজার পাড়া-রাজঘাট বুইগ্গাঘোনা বন এলাকায় এর সন্ধান মেলে।

নিখোঁজ যুবকের খালা জ্যোৎস্না জানান, বৃহস্পতিবার সকালে প্রতিদিনের-মত নিখোঁজ ইসমাইলকে খুঁজতে বের হয় তার পরিবারের সদস্যরা। বনের ভেতর খোঁজার এক পর্যায়ে উক্ত স্থানে নিখোঁজের সময় ইসমাইলের পরনে থাকা কাপড় এবং স্যান্ডেল দেখতে পায়। পরে পাশে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের কঙ্কাল পাওয়া যায়। এতে তাদের বদ্ধমূল ধারণা পাওয়া কঙ্কালগুলো তার ভাগিনার। কারণ পাশাপাশি নিখোঁজের সময় তার পরনে থাকা কাপড়-সেন্ডেলও পাওয়া গেছে। পরে এ সংবাদ থানা পুলিশকে জানানো হয়।

জ্যোৎস্না আরো জানান,গত দুই মাস আগে তার মানসিক ভারসাম্যহীন ভাগিনা ইসমাইল ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়। খোঁজেও তার সন্ধান মিলেনি। প্রায় এক মাস পর দুই দফা তার বাবা সাদেক হোসেনের মোবাইলে কল করে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপরিচিত এক ব্যক্তি। নয়ত তাকে মেরে ফেলার হুমকি দেয়। প্রায় দুই মাস পর এসব মিলল।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুপস্থিতে দায়ীত্বরত এসআই সনক কান্তি দাশ জানান, ঘটনাস্থলের উদ্দেশ্যে পুলিশের একটি দল রওয়ানা দিয়েছে। ফিরলেই বিস্তারিত জানবেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প

ফুলপুরে ৭ জনের বিরুদ্ধে মিথ্যা অপহরন মামলার অভিযোগ

আমতলীতে কম্পিউটার গাড়িতে প্রযুক্তি প্রশিক্ষণ

আগামী নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে আস্তাকুরে নিক্ষেপ করবে – কাজী নাহিদ

কুবিতে খালেদা জিয়া, হাদি ও দীপু চন্দ্রের স্মরণে সনাতনী শিক্ষার্থীদের প্রার্থনা ও প্রদীপ প্রজ্বলন

জয়পুরহাটে জামায়াতের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত

তারেক রহমানের আগমন উপলক্ষে মোংলায় বিএনপির প্রস্তুতি গ্রহণ

নীলফামারীতে বিএনপির দুই প্রার্থীর নাম ঘোষণা

চবিতে বসছে তিন দিনব্যাপী এন্টারপ্রেনারস এক্সপো-২০২৬

জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের-২০২৫ উদ্বোধন