Tuesday , 9 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

সড়ক দুর্ঘটনায় চবি ছাত্রদল নেতা আরিফুল ইসলামের মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 9, 2025 4:40 pm

মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধিঃ

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার তিনদিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম মারা গেছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়। মৃত আরিফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন।

গত শনিবার (৬ ডিসেম্বর) রাতে চট্টগ্রামের হাটহাজারীর চারিয়া বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন আরিফুল ইসলাম ও তার চাচা, হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও ইটভাটা সমিতির সাধারণ সম্পাদক মো. এমরান হোসেন চৌধুরী (৪২)। দলীয় সভা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি চান্দের গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়েন।

স্থানীয়রা গুরুতর আহত এমরানকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরিফুল ইসলামকে প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়; পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে নগরীর এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়।

চবি ছাত্রদলের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, আইসিইউতে থাকা অবস্থায় আরিফুল ইসলামের শারীরিক অবস্থা ধীরে ধীরে অবনতির দিকে যায়। মঙ্গলবার তাকে আবার চমেকে স্থানান্তর করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, “আরিফ খুব ভালো ছেলে ছিল। চাচার সঙ্গে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটে। এমরান চৌধুরী ঘটনাস্থলেই মারা যান। আরিফকে আইসিইউতে নেওয়া হলেও আজ তার মৃত্যু হয়েছে। আমরা এখন হাসপাতালে যাচ্ছি।”

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

শিক্ষার্থী সাড়ে ১০ হাজার, সিট মাত্র ২ হাজার: বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রকট আবাসন ও সুবিধা-সংকট

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে রাজাপুরে বিএনপির আনন্দ মিছিল

নারী নিপীড়নের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

ফিলিপাইনে ৬.৯ মাত্রার ভূমিকম্প, নিহত ৩১, উদ্ধারকাজ চলছে

গাজীপুরে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন: রুহুল কবির রিজভী

ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন

ঈদগাঁওয়ে লবণ কারখানার মেশিনে আটকে শ্রমিকের পা বিচ্ছিন্ন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ‘ধর্ষণ চেষ্টার’ অভিযোগ; গ্রেফতার ২ পলাতক ৩ , বাস জব্দ ২টি

জয়পুরহাট জেলা জামায়াতের উদ্যোগে পুলিং এজেন্ট ট্রেইনার কর্মশালা অনুষ্ঠিত

স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মিঠু গ্রেপ্তার