Saturday , 6 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

বাটারফ্লাই মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫ পেলেন জাবি প্রেসক্লাবের দুই সাংবাদিক

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 6, 2025 7:10 am

আমির ফায়সাল, জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগ আয়োজিত ঐতিহ্যবাহী প্রজাপতি মেলায় ‘বাটারফ্লাই মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’ অর্জন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের দুই সাংবাদিক। প্রজাপতি সংরক্ষণ, প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্য বিষয়ে সাংবাদিকতার মাধ্যমে জনসচেতনতা তৈরিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের এই সম্মাননা প্রদান করা হয়।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান।

পুরস্কারপ্রাপ্ত দুই সাংবাদিক হলেন- বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী ও স্টার নিউজের ক্যাম্পাস প্রতিনিধি আহসান হাবীব এবং আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী ও ইংরেজি দৈনিক দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের জাবি প্রতিনিধি মো. মিজানুর রহমান। এদের মধ্যে আহসান হাবীব ভিডিও রিপোর্টিং ক্যাটাগরিতে এবং মিজানুর রহমান প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন।

স্বীকৃতি পাওয়ার অনুভূতি জানিয়ে আহসান হাবীব বলেন, ‘‘যেকোনো স্বীকৃতি কাজের গতি বাড়িয়ে দেয়। এই পুরস্কার আমাকে প্রকৃতি ও বন্যপ্রাণী নিয়ে সাংবাদিকতায় আরও দায়িত্বশীল করবে। তবে জীববৈচিত্র্য রক্ষায় কেবল জনসচেতনতা বৃদ্ধিই যথেষ্ট নয়। প্রকৃতির ভারসাম্য রক্ষা ও বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে হলে জরুরি ভিত্তিতে ‘সংরক্ষিত এলাকা’ গড়ে তোলার দিকে নীতিনির্ধারকদের নজর দিতে হবে।’’

অন্যদিকে প্রিন্ট ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত মো. মিজানুর রহমান বলেন, ‘‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জীববৈচিত্র্যের এক অনন্য আধার। এই ক্যাম্পাসের প্রাণ-প্রকৃতি নিয়ে কাজ করার স্বীকৃতি পাওয়াটা আনন্দের। এই পুরস্কার পরিবেশ সাংবাদিকতায় আমাকে আরও উৎসাহিত করবে। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গণমাধ্যমের যে দায়বদ্ধতা রয়েছে, আমি আমার লেখনীর মাধ্যমে তা পালন করে যেতে চাই।’’

সংগঠনের দুই সদস্যের এমন অর্জনে অভিনন্দন জানিয়েছেন জাবি প্রেসক্লাবের সভাপতি ওয়াজহাতুল ইসলাম। অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘‘জাবি প্রেসক্লাবের সদস্যদের এই অর্জন সংগঠনের জন্য অত্যন্ত গর্বের। আমাদের সাংবাদিকরা কেবল ক্যাম্পাস রাজনীতির খবরেই সীমাবদ্ধ নন, বরং প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়েও যে গঠনমূলক সাংবাদিকতা করে যাচ্ছেন, এই পুরস্কার তারই স্বীকৃতি। আমি আশা করি, তাদের এই অর্জন অন্যদেরও পরিবেশ নিয়ে কাজ করতে উৎসাহিত করবে।’’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, প্রজাপতি মেলার আহ্বায়ক অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন, জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু, জিএস মো. মাজহারুল ইসলাম ও জাকসুর অন্যান্য সদস্যবৃন্দ, বন বিভাগ, আইইউসিএন-সহ দেশের প্রকৃতি, পাখি, প্রজাপতি ও বন্যপ্রাণী সংরক্ষণের সঙ্গে জড়িত বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান ও উর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মানছুরুল হক।

উল্লেখ্য, প্রজাপতি সংরক্ষণ ও এ বিষয়ে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখা বর্ণাঢ্য আয়োজনে এই প্রজাপতি মেলা আয়োজন করে থাকে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শিবচরে বিএনপি নেতা বাশার সিদ্দিকীর নেতৃত্বে গণসংযোগ ও র‍্যালি

চৌদ্দগ্রামে পৌরসভা এলাকায় অবৈধ স্থাপনা যানজট প্রতিরোধে উচ্ছেদ অভিযান

দিনাজপুর-৬ আসনে জামায়াতের প্রার্থীর নির্বাচনী মাঠে বাড়ছে তৎপরতা

আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে টিন বিতরণ, সহযোগিতায় প্রবাসী

শেরপুর -২ আসনের আস্থা আর বিশ্বাসের পথে আব্দুল্লাহ বাদশা, মনোনয়ন বৈধ

মঙ্গলবার বিকেলে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলেন কুয়েট শিক্ষার্থী সেতু কুমার

বাউফলে প্রণোদনার বীজ ও সার বিতরণ উদ্বোধন

মোংলায় কোস্টগার্ড এবং পুলিশের পৃথক অভিযানে মাদকসহ ৪ জন আটক

শহীদ ওসমান হাদির স্মরণে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদী সাংস্কৃতিক আয়োজন