Saturday , 6 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঝিনাইগাতীতে কৃষকদলের দোয়া মাহফিল

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 6, 2025 6:44 am

আরিফ হোসেন, ঝিনাইগাতী প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে উপজেলার ৪নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন নলকুড়া ৪নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি আব্দুছ ছামাদ। সাধারণ সম্পাদক আহসান হাবিব হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক প্রকৌশলী তৌহিদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সামিউল ইসলাম সাদা ও শামিম আহমেদ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কামরুল হাসান কামরান, উপজেলা কৃষকদলের আহবায়ক এফ এম সুলতান মাহমুদ, সদস্য সচিব ও থানা বিএনপির সদস্য মো. রেজাউল করিম, শেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিলন, উপজেলা কৃষকদল নেতা তোফাজ্জল হোসেন, ময়নাল হক এবং ধানশাইল ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি ঠান্ডু মিয়া প্রমুখ।

মাহফিল শুরুর আগেই স্থানীয় মুসল্লি ও নেতা–কর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আয়োজকরা বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ আমাদের অনুপ্রাণিত করে। আমরা আন্তরিকভাবে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি।”

শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকল নেতাকর্মীর মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বাজেট ঘাটতির অজুহাতে আটকে আছে ঢাকাগামী বাস মাভাবিপ্রবি’র

জয়মনিতে ধানের শীষের জমজমাট নির্বাচনী প্রচারণা

আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবে : সিইসি

ব্রাক্ষণবাড়ীয়া-১ আসনে জমে উঠেছে বহুমাত্রিক জমজমাট নির্বাচনী লড়াই

পুঠিয়ায় বাস তল্লাশিতে ২৪ রাউন্ড গুলিসহ যুবক আটক

কুবি’র বিজয়-২৪ হলে কালচারাল এন্ড স্পোর্টস উইকের উদ্বোধন

চৌদ্দগ্রামে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডিমলায় দাঁড়িপাল্লার সমর্থনে নারীদের বিশাল মিছিল

সাবেক বিচারপতি খায়রুল হকের কঠোর বিচার নিশ্চিত করতে হবে: কায়সার কামাল

দেশ পুর্নগঠন না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলমান থাকবে: তারেক রহমান