Thursday , 4 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

সলিয়াবাকপুরে শ্রমিকদলের আয়োজনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 4, 2025 6:44 am

বানারীপাড়া প্রতিনিধিঃ

বরিশালের বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) ইউনিয়ন শ্রমিকদলের কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ইউনিয়নের বিভিন্ন স্তরের শ্রমিক নেতা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সলিয়াবাকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী বসির আহমেদ,উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ ফখরুল সিদ্দিকী সম্রাট তালুকদার,সিনিয়র সহ-সভাপতি সান্টু ডাকুয়া।

সভায় সভাপতিত্ব করেন সলিয়াবাকপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ নাসির খান। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মিরাজুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম, ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং শ্রমিকদলের নবগঠিত ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা।

দোয়া মাহফিল শেষে উপজেলা শ্রমিক দলের সভাপতি বলেন,

“আমরা আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথা ভেবে গভীরভাবে ব্যথিত। তবে আল্লাহর অশেষ রহমতে তিনি অচিরেই সুস্থ হয়ে দেশের মানুষের মাঝে ফিরে আসবেন এটাই আমাদের দৃঢ় বিশ্বাস। তিনি শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক উজ্জ্বল প্রতীক। আপোসহীন নেতৃত্বে তিনি দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছেন। অসুস্থতা কিংবা দুর্যোগ—কিছুই তাকে জনগণের প্রতি দায়িত্ববোধ থেকে দূরে সরাতে পারেনি।”

স্থানীয় ইমামের পরিচালনায় অনুষ্ঠিত মোনাজাতে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং জাতীয় রাজনীতিতে পুনরায় সক্রিয় হয়ে ওঠার জন্য বিশেষভাবে দোয়া করা হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বাণিজ্য মেলার আয়োজনে কটিয়াদী সরকারি কলেজ মাঠ বিনষ্ঠ

কুবিতে ‘ডেটা গভর্ন্যান্স অ্যান্ড ইন্টারঅপারেবিলিটি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কুবিতে ছাত্রদলের দোয়া মাহফিল

দীর্ঘ ১৬ বছর পর নির্বাচন-শেরপুর-১ থেকে আবারও ডা. সানসিলা জেবরিন

আমারা শহীদ জিয়ার সৈনিক, ভয় দেখিয়ে লাভ নাই : কামরুল হুদা

ঝালকাঠিতে জোরপূর্বক শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইন করেছে বিএসএফ

বাইশারীতে রাবার বাগানের সিট লুট, আতঙ্কে বাগান কর্মচারীরা

মান্দায় আগামী সংসদ নির্বাচনে জামায়তের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ : খ.ম আব্দুর রাকিব

নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল নিয়োগ স্থগিতের নির্দেশ ইউজিসির