Monday , 1 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

রাজাপুরে ডিবির অভিযানে ৩৫ পিস ইয়াবা সহ এক মাদক কারবারি আটক

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 1, 2025 1:38 pm

মাহবুব হাসান, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। রোববার রাতে ১০টা ৩০ মিনিটের দিকে রাজাপুর থানার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি এলাকায় এ অভিযান চালানো হয়।

ডিবি সূত্রে জানা গেছে, এসআই আলমগীর হোসেনের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নৈকাঠি টু ভাণ্ডারিয়া সড়কের পাশে অবস্থান নেয়। সেখানে ইয়াবা বিক্রয়ের প্রস্তুতি নিচ্ছিল এক যুবক। পরে রাত ১০টা ১০ মিনিটের দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তকে আটক করে ডিবি।

এসময় আটক ব্যক্তির পরনে থাকা কালো প্যান্টের ডান পকেট থেকে সাদা জিপারযুক্ত পলিথিনে রাখা ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে ইয়াবা জব্দ করা হয়।

ঘটনার বিষয়ে ডিবি জানায়— ঘটনাস্থল থেকে আটক যুবকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এ তথ্য নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি

ফরিদপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ অভিযোগে একজনের মৃত্যুদণ্ড ও ৫ লক্ষ টাকা জরিমানা

নজরুল বিশ্ববিদ্যালয় ডান্স ক্লাবের নেতৃত্বে মেহরীন-অনিক

রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯

কুড়িগ্রামে শিশু সহ চার প্রতিবন্ধী মানুষের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের উদ্যোগে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

রৌমারীতে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির লিফলেট বিতরণ

নিকলীতে প্রশাসনের অভিযানে দখলমুক্ত হলো ১৫০ একর খাস জমি

জয়পুরহাটে বিএনপি’র আনন্দ মিছিল

চবি ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসে বাবাকে হারালেন এক শিক্ষার্থী