Sunday , 30 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মসূচি

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 30, 2025 2:07 pm

রণবীর সরকার, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধিঃ

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারা দেশের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের শ্রীবরদীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন।

রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মবিরতি পালন করা হয়।

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদ, শ্রীবরদীর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি অ্যান্ড ইমেজিং) মো. কামরুজ্জামান ফারুক। কর্মসূচি পরিচালনা করেন মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মো. মাহবুবুল আলম শাহীন।

কর্মসূচিতে বক্তব্য রাখেন ফার্মাসিস্ট স্বপন কুমার সেন, ফার্মাসিস্ট সাঈদ তালুকদার, ডেন্টাল টেকনোলজিস্ট মোস্তাফিজুর রহমান, ল্যাব টেকনোলজিস্ট সোহেল রানা ও মেডিকেল টেকনোলজিস্ট হান্নানসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে আমরা প্রশাসনিকভাবে সংগঠিত হয়ে আমাদের ন্যায্য দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কাজ করে যাচ্ছি। কিন্তু এখনো আমাদের সেই দাবি বাস্তবায়ন হয়নি। স্বাস্থ্যসেবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টরে কাজ করেও আমরা চরমভাবে অবহেলিত। তাই বাধ্য হয়ে আজ কর্মবিরতি পালন করছি।”

তাঁরা আরও জানান, দাবি বাস্তবায়ন না হলে আগামী ৩ ডিসেম্বর অর্ধদিবস এবং ৪ ডিসেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। এরপরও দাবি পূরণ না হলে লাগাতার শাটডাউন কর্মসূচি পালন করা হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

সুনামগঞ্জের ধর্মপাশায় ঠান্ডা জনিত কারণে সাদা হয়ে যাচ্ছে ধানের চারা, চিন্তিত কৃষক

ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল

মাভাবিপ্রবি কোয়ালিটি রিভিউ ও র‌্যাঙ্কিং কমিটির সভা ও ওয়েবিনার অনুষ্ঠিত

জনগণের পরামর্শেই মুরাদনগর পরিচালিত হবে : কায়কোবাদ

চবির ভর্তি পরীক্ষা শুরু আগামীকাল

নবীনগরের সাবেক এমপি এবাদুল করিম বুলবুল আর নেই

জোবায়েদ হত্যার প্রতিবাদে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নাসির নগরে প্রশাসন ও যৌথ বাহিনীর অভিযানে শতাধিক অবৈধ স্হাপনা উচ্ছেদ

চৌদ্দগ্রামে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ