বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
বঙ্গভবনে পৌঁছেছেন প্রধান নির্বাচন কমিশনার নজরুল বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত বরিশালে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়কালে ভুয়া দুই সাংবাদিক আটক ভূমিহীনদের জমির ধান জোরপূর্বক কেটে নিয়েছে ভূমিদস্যু কুবিতে ফিল্ম সোসাইটির কর্তৃক চলচ্চিত্র প্রদর্শন ও নবীনবরণ সড়ক দুর্ঘটনায় চবি ছাত্রদল নেতা আরিফুল ইসলামের মৃত্যু নবীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, প্রতিরোধ বিষয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত চবি শাটল ট্রেন থেকে পড়ে ষাটোর্ধ ব্যক্তির মৃত্যু তামাবিল হাইওয়ে পুলিশের অভিযানে বাসভর্তি ৯৬টি কম্বল জব্দ, দুইজন আটক নাসির নগরে ফার্মেসীতে মোবাইল কোর্টের অভিযান, বেশ কয়েকটি ফার্মেসীকে জরিমানা বানারীপাড়ায় পাঁচ নারী পেলেন ‘অদম্য নারী পুরস্কার–২০২৫’ ‎‎চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪ নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ত্রিশাল মুক্ত দিবস উদযাপন অদম্য নারী সুমিকে সম্মাননা-গোয়াইনঘাটে বেগম রোকেয়া দিবস উদযাপিত বান্দরবানে রিসোর্ট মালিক ও ম্যানেজার অপহরণ-পুলিশ ও নিরাপত্তা বাহিনীর অভিযান শুরু নলছিটিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত ত্রিশাল মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় র‍্যালি ভোলাহাটে ট্রলির ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

রাউজানের নোয়াপাড়ায় দেশীয় চোলাই মদসহ গ্রেপ্তার-১

মোঃ আরিফুল ইসলাম, রাউজান চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের রাউজানে ১৩ লিটার দেশীয় চোলাই মদসহ বিপ্লব মজুমদার (৪২) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার (২৭ নভেম্বর) বিকেল পাঁচটায় উপজেলার ১৩ নং নোয়াপাড়া ইউনিয়নের নোয়াপাড়া ডিগ্রি কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, সংবাদের ভিত্তিতে রাউজান উপজেলার ১৩ নং নোয়াপাড়া ইউনিয়নের নোয়াপাড়া ডিগ্রি কলেজের সামনে রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করা হয়।

এ সময় আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকার বাসিন্দা বিপ্লব মোটরসাইকেল যোগে চেকপোস্টে পৌঁছালে পুলিশ তাকে থামার সংকেত দেয়। তার হেফাজতে কি আছে জানতে চাইলে বিপ্লব মজুমদার সন্দেহজনক আচরণ ও এলোমেলো কথাবার্তা বলতে থাকেন। পরে সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ এবং মোটরসাইকেল তল্লাশি করে পিছনের হুকে ঝুলানো বাজারের ব্যাগ থেকে ১৩ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার হয়।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে রাউজান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩