সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
মধ্যনগরে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন মাদারীপুর জেলা প্রশাসকের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময় বানারীপাড়ায় বিজয় দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার চবির প্রশাসনিক ভবনে তালা: উপ-উপাচার্যের পদত্যাগ দাবি ইউজিসির সেক্টরভিত্তিক কর্মশালায় পবিপ্রবির উপাচার্য ও রেজিস্ট্রারের অংশগ্রহণ কুবিতে ক্যান্সার থেকে সুরক্ষা, সচেতনতা, প্রতিরোধ ও করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর যাচ্ছেন ওসমান হাদি রাউজান থানার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার মুকসুদপুরে নবাগত ইউএনও মাহমুদ আশিক কবিরের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুয়াকাটার আলিপুর মধ্যবাজার সড়কে দুর্ভোগের অবসান, শুরু মেরামত নির্বাচন নিয়ে শঙ্কা নেই, আইনশৃঙ্খলা বাহিনী ও কমিশন সম্পূর্ণ প্রস্তুত: সিইসি সংবাদ সম্মেলনে হাফেজ বারেক: অন্যের জমি নয়, নিজের জমির ধান কেটেছি ইরাসমাস ও বিনিময় কর্মসূচিতে যুক্ত হওয়ার সুযোগ পেল কুবি পানছড়ি সীমান্তে বিজিবির কড়া নজরদারি ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর উদ্যোগ ৩৬ জন শিক্ষানবিশ সদস্য নিয়ে নতুন যাত্রায় পবিপ্রবি সাংবাদিক সমিতি মির্জাপুরে শিশুকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ কুবিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে জাগ্রত চৌরঙ্গীর মোমবাতি প্রজ্জ্বলন

হাংকি পাংকি বুঝি না, ধানের শীষের বিজয় বুঝি- কামরুল হুদা

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

আমরা হাংকি পাংকি বুঝি না, এটা কোনো রাজনৈতিক ভাষা হতে পারে না। জনগণ এই বক্তব্য পছন্দ করেননি। আমরা বুঝি ধানের শীষের বিজয়। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে লাভ হবে না বলে মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -১১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা।

নেতাকর্মীদের উদ্দেশে কামরুল হুদা বলেন, “চৌদ্দগ্রামবাসী গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে ধানের শীষের পক্ষে একতাবদ্ধ। আজ হাজার হাজার মানুষ ধানের শীষের পক্ষে রাস্তায় নেমে এসেছে। ইনশাআল্লাহ জনগণের ভোটে আমরা বিজয়ী হবো।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রথমবারের মতো চৌদ্দগ্রামে ফিরে আসলে হাজারো নেতাকর্মী ও সমর্থক তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বর্ণাঢ্য মোটরসাইকেল ও গাড়িবহর নিয়ে শোডাউন করেন। উপজেলার বিভিন্ন এলাকায় পথসভায় এসব কথা বলেন তিনি।

দিনব্যাপী ব্যাপক প্রায় দুই হাজার মোটরসাইকেল, শতাধিক গাড়ি নিয়ে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা করেন। জাতীয় ও দলীয় পতাকার পাশাপাশি ধানের শীষ প্রতীকের বিভিন্ন ব্যানার-ফ্যাস্টুন হাতে ইউনিয়ন, উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী এ শোডাউনে অংশগ্রহণ করেন। তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। সারা উপজেলা জুরে কামরুল হুদার সুবিশাল বর্ণাঢ্য এই শোডাউন নজরকাড়ে চৌদ্দগ্রামবাসীর।

সকাল ১১ টায় চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠ থেকে শুরু হয়ে আমজাদের বাজার, বাতিসা, পদুয়া রাস্তার মাথা, লক্ষীপুর বাজার, আলকরা, কালিয়ারতল বাজার, গুনবতী, চৌধুরী বাজার, জগন্নাথদীঘি, ধোড়করা বাজার, চিওড়া, করপাটি বাজার, কনকাপৈত, মুন্সিরহাট বাজার, কাদৈর বাজার, শুভপুর, কাশিনগর, কলাবাগান বাজার, শ্রীপুর, রাজার বাজার, কালিকাপুর, মিয়া বাজার পাম্প, উজিরপুর, আমানগন্ডা, ঘোলপাশা ইউনিয়ন হয়ে সন্ধ্যার পর চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে এসে প্রচারণা শেষ হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩