Wednesday , 12 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

রাউজানের শীর্ষ সন্ত্রাসী মেজর ইকবাল গ্রেপ্তার

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 12, 2025 5:27 pm

মোঃ আরিফুল ইসলাম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

রাউজান থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, খুন, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. ইকবাল হোসেন চৌধুরী ওরফে মেজর ইকবাল (৫২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া।

পুলিশ জানায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতুর নির্দেশনায় রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। মেজর ইকবাল রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের সুলতানপুর গ্রামের আব্দুল কুদ্দুছ প্রকাশ কালু মেম্বারের ছেলে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, থানার নথিপত্র পর্যালোচনায় ইকবালের বিরুদ্ধে ৬টি হত্যা মামলা সহ দাঙ্গা-মারামারি ও অপহরণ সংক্রান্ত ১১টি মামলার বিবরণ পাওয়া গেলেও আসামির স্বীকারোক্তিমতে তিনি রাউজান, ফটিকছড়ি এবং রাঙ্গুনিয়া থানায় খুন, ডাকাতি, চাঁদাবাজিসহ সর্বমোট প্রায় ৪০টির অধিক মামলা রয়েছে।

তিনি চাঞ্চল্যকর শ্যামল হত্যা, আমান হত্যা, ভিপি বাবর ও মুজিব হত্যা মামলার আসামি।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

কুবির বিজ্ঞান অনুষদের ৩৪ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার করে আদা ও কলা চাষে লিটনের অনন্য সাফল্য

ত্রিশালে সাংবাদিক হামলার অভিযোগে বিএনপি নেতাসহ গ্রেপ্তার-২

গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে, ৩০০ পিস ইয়াবাসহ এক নারী আটক

জাবি প্রেসক্লাবের সাথে জাকসু নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ; পারস্পরিক সহযোগিতার আশ্বাস

ফুলপুরে বিএনপির ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পবিপ্রবির নতুন কম্বাইন্ড ডিগ্রি কার্যক্রমে হাইকোর্টের তিন মাসের স্থগিতাদেশ

আমতলীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

মুন্সিগঞ্জে হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন

শেরপুরে প্যাঁচার ছানা উদ্ধার: নিরাপদে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ