Author: নিউজ ডেক্স

  • ঈদগাঁওয়ে কাল দাঁড়িপাল্লার গণমিছিলে আসছেন ডাকসু জিএস এস এম ফরহাদ

    ঈদগাঁওয়ে কাল দাঁড়িপাল্লার গণমিছিলে আসছেন ডাকসু জিএস এস এম ফরহাদ

    মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ

    কক্সবাজারের ঈদগাঁওয়ে কাল রবিবার আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নব নির্বাচিত জিএস আলোচিত শিবির নেতা এস এম ফরহাদ ।

    কক্সবাজার সদর ,রামু ও ঈদগাঁও উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার তিন আসনে এগারো দলীয় জোট মনোনীত বাংলাদেশ জামায়েত ইসলামীর সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম বাহাদুর এর দাঁড়ি পাল্লা প্রতীকের সমর্থনে আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২টায় ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে শুরু হতে যাওয়া সর্বশেষ গণমিছিল ও পথসভায় ডাকসু জিএস এস এম ফরহাদের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের পরিচালক সাবেক ছাত্রনেতা লায়েক ইবনে ফাজেল।

    ইতিমধ্যে ডাকসু জিএসের ঈদগাঁওয়ে আগমনের সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়।

    এদিকে উপজেলার তরুণ ভোটার ও শিক্ষার্থীদের মাঝে তার আগমনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আলোচিত এ ছাত্র নেতাকে এক নজর দেখতে উন্মুখ হয়ে আছেন তরুণ প্রজন্ম ও ছাত্র জনতা।

  • জয়পুরহাট-১ আসনে সাবেকুন নাহার শিখার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

    জয়পুরহাট-১ আসনে সাবেকুন নাহার শিখার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

    মোঃ মোস্তাকিম রহমান, জয়পুরহাট সদর প্রতিনিধি:

    জয়পুরহাট-১ (জয়পুরহাট সদর–পাঁচবিবি) সংসদীয় আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেকুন নাহার শিখার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে জয়পুরহাট সদর উপজেলার আবুল কাশেম ময়দানে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

    সভায় বক্তব্যে সাবেকুন নাহার শিখা বলেন, “আমি ক্ষমতার রাজনীতি নয়, মানুষের অধিকার ও ন্যায়বিচারের রাজনীতি করতে চাই। জয়পুরহাট-১ আসনের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব।”

    তিনি আরও বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে জয়পুরহাটের ইতিহাসে আমি হব সর্বকনিষ্ঠ নারী সংসদ সদস্য। এই সম্মান আমি নারীর ক্ষমতায়ন ও তরুণ সমাজের ভবিষ্যৎ গড়তে কাজে লাগাতে চাই।”

    এ সময় তিনি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রতিশ্রুতি দিয়ে বলেন, “নির্বাচিত হলে জয়পুরহাটে একটি আধুনিক গার্মেন্টস ও টেক্সটাইল শিল্প প্রতিষ্ঠান স্থাপন করবো, যাতে হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। পাশাপাশি দীর্ঘদিন ধরে অবহেলিত জয়পুরহাট সিমেন্ট ফ্যাক্টরি পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করবো।”

    জনসভায় উপস্থিত নেতাকর্মীরা বলেন, সাবেকুন নাহার শিখা একজন সৎ, সাহসী ও উন্নয়নমুখী প্রার্থী। তাঁর নেতৃত্বে জয়পুরহাট-১ আসনে শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

    সভা শেষে প্রার্থীর সমর্থনে স্লোগান ও মিছিলের মাধ্যমে জনসভা শেষ হয়।

  • জাবিতে কুরআন নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সুরা আন-নাস এর তাফসীর ও সমাবেশ

    জাবিতে কুরআন নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সুরা আন-নাস এর তাফসীর ও সমাবেশ

    জাবি প্রতিনিধি:

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) হিম উৎসবে কুরআন নিয়ে ঔদ্ধত্যপূর্ণ আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সুরা আন-নাস এর তাফসীর ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (৭ ফেব্রুয়ারী) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে কুরআন ও কালচারাল স্টাডি ক্লাবের আয়োজনে এ তাফসীর অনুষ্ঠিত হয়। ক্লাবের সাধারণ সম্পাদক ওয়ালি উল্লাহ আল মাহাদীর সঞ্চালনায় বক্তারা সুরা নাস এর তাফসীর ও নাজিলের প্রেক্ষাপট বর্ণনা করেন।

    শুরুতে সুরা নাস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন দাওয়াতুল হক একাডেমির পরিচালক মওলানা আকরাম। তিনি বলেন, সুরা নাস এমন একটি সুরা যে সুরা দোয়া হিসেবে কাজ করে। সকল প্রকার অনিষ্টকারীদের থেকে মুক্তি চাওয়া হয় এ সুরার মাধ্যমে। কিন্তু গতকাল হিম উৎসবে একজন বাউল এই সুরাকে নিয়ে কটাক্ষ করেন এবং ভুল তেলাওয়াত করেন। আমরা এর তীব্র নিন্দা জানাই।

    এরপর অনুষ্ঠানের মূল আলোচক সাভার বাস স্ট্যান্ড জামে মসজিদের খতিব শায়েখ ইয়াহিয়া ত্বকী আলোচনা করেন। তিনি বলেন, সুরা ফালাক এবং সুরা নাস কুরআনের অংশ। শয়তানের ফেতনা থেকে বাঁচতে মহান আল্লাহর নিকট এ দুটি সুরার মাধ্যমে দোয়া চাওয়া হয়। কিন্তু, গতকাল বাউল সুরা নাসের যে অর্থ বলেছেন, তা সম্পূর্ণ কুরআন অবমাননার শামিল। এর প্রতিবাদ করা প্রতিটি মুসলিমের দায়িত্ব।

    তিনি আরও বলেন, কুরআন অবমাননার প্রতিবাদে জাবির শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছে। কিন্তু একদল শিক্ষার্থীরা মব সৃষ্টি করে বাউলের কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে।

    এর আগে অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত ও ইসলামিক গান পরিবেশন করা হয়।

    উল্লেখ্য, গতকাল রাতে ছবি চত্বরে চলমান পালাগানের একটি অংশে নারী ও পুরুষের গুণাবলি নিয়ে গানে গানে আলোচনা হচ্ছিল। এর ধারাবাহিকতায় পুরুষ বাউল শিল্পী কুরআনের সর্বশেষ সূরা সূরা নাসের কথা উল্লেখ করেন। তিনি সূরাটির কিছু অংশ অসম্পূর্ণভাবে পাঠ করে মন্তব্য করেন—“পুরা সূরা জুড়েই নাচতে বলা হয়েছে, যত নাচবি, তত বাঁচবি।” এরপর তিনি নৃত্যসংক্রান্ত একটি গান শুরু করে দর্শকদের নাচের আহ্বান জানান। এ ঘটনায় তাৎক্ষণিক দুজন সাধারণ শিক্ষার্থী প্রতিবাদ জানালে হিম উৎসবের আয়োজকেরা তাদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন।

  • ঈদগাঁওয়ে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বিশাল উঠান বৈঠক

    ঈদগাঁওয়ে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বিশাল উঠান বৈঠক

    মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ

    কক্সবাজার-৩ সদর, রামু ও ঈদগাঁও আসনের ১১ দলীয় নির্বাচনি ঐক্য তথা জামায়াত মনোনীত প্রার্থী শহিদুল আলম ভিপি বাহাদুরের সমর্থনে ঈদগাঁওয়ে বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নে এ বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট ছলিম উল্লাহ বাহাদুর।

    ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সিনিয়র শিক্ষক কারী আহমদ ছৈয়দের সভাপতিত্বে ও সেক্রেটারি আলা উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও ইসলামপুর ইউপি চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন, বিশিষ্ট ব্যাংকার মিজানুর রহমান মিজান, ইসলামপুর ইউনিযন সভাপতি সাহাব উদ্দিন বক্তব্য রাখেন।

    এসময় ঈদগাঁও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি বশির আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামপুর ইউনিয়ন সভাপতি হেলাল উদ্দিন, ওয়ার্ড মেম্বার নাসির উদ্দিন কায়সার, মেম্বার সৈয়দ আলম, সাবেক মেম্বার কবির আহমদ, কেন্দ্র পরিচালক আলী আকবর, মাওলানা মিজানুর রহমান সিরাজী সহ বিপুল সংখ্যক জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • মোংলার জয়মনিতে নারীদের ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত

    মোংলার জয়মনিতে নারীদের ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত

    মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ

    মোংলা উপজেলার চিলা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ধানের শীষের সমর্থনে এক বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    ৭ ফেব্রুয়ারি (শনিবার ) বিকালে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের চিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক হোসেন হাওলাদারের বাড়িতে আয়োজিত এই বৈঠকে কয়েক শ’ নারী ভোটার অংশগ্রহণ করেন।

    আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এই প্রচারণার আয়োজন করা হয়।

    উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল মোংলা বাগেরহাট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের সহধর্মিনী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, চিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কাজল খাঁন, ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ সুলতান শেখ, মোংলা উপজেলা যুবদল নেতা মোঃ সাইফুল শিকদার, নাজমুল হাওলাদার, চিলা ইউনিয়ন যুবদল নেতা সুমন হাওলাদার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

    বৈঠকে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাধারণ মানুষের অধিকার পুনরুদ্ধারের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল নারীদের বিপুল উপস্থিতি, যা এলাকায় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

    বৈঠকে প্রধান অতিথি হালিমা নুসরাত বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে ধানের শীষের কোনো বিকল্প নেই। বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা নিরাপদ থাকে এবং তাদের যথাযথ মূল্যায়ন করা হয়। এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং শান্তি বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

    উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন চিলা ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন হাওলাদার। এসময়ে তিনি বলেন, “৭.৮ ও ৯ নং ওয়ার্ডের মা-বোনেরা আজ জেগে উঠেছেন। তারা ধানের শীষকে জয়ী করার জন্য ঐক্যবদ্ধ। ভোটাররা এখন শুধু ভোট দেওয়ার দিনের অপেক্ষায় আছেন।”

    উঠান বৈঠক চলাকালে উপস্থিত নারী ভোটারের সাথে জানানে চাইলে তারা বলেন, আমাদের এলাকার একটি নিম্ন আয়ের একটি এলাকা।

    তাই আমাদের নারীদের ও এটা চাকরির সুযোগ করে দিতে হবে। যাতে আমরা পরিবারকে আর্থিক ভাবে সহযোগিতা করতে পারি। আমাদের সুপেয় পানির ব্যবস্থা করে দিতে হবে। নদী এবং সুন্দরবনে সব সময় মাছ ধরার ব্যবস্থা করে দিতে হবে।

  • দাঁড়িপাল্লা ও ধানের শীষ ইসলামিক নয় : চরমোনাই পীর

    দাঁড়িপাল্লা ও ধানের শীষ ইসলামিক নয় : চরমোনাই পীর

    অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ

    পটুয়াখালীর বাউফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও হাতপাখা প্রতীকের প্রার্থী মালেক আনোয়ারীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (৭ জানুয়ারি-২০২৬) বেলা ১২টায় বাউফল পাবলিক মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম।

    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দাঁড়িপাল্লা ও ধানের শীষ কোনো ইসলামিক দল নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশই একমাত্র দল, যারা ইসলাম ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।

    পটুয়াখালী-২ (বাউফল) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা নাসির আহমেদ কাউসার, হাবিবুর রহমান মিসবাহ, বাউফল উপজেলা ইসলামী আন্দোলনের আহ্বায়ক ও সদস্য সচিব আলহাজ্ব আবুল হোসেন হাওলাদার এবং মাওলানা নুরুল আমিন।

    এ সময় ইসলামি আন্দলোন এর মুজাহিদরাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • লক্ষ্মীপুর-৪ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

    লক্ষ্মীপুর-৪ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

    মোঃ হাসান হাওলাদার, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-৪ (রামগতি–কমলনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ আর হাফিজ উল্লাহ তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ইশতেহারে সমাজ সংস্কার, স্বাস্থ্যসেবা, নারী উন্নয়ন, কৃষি সম্প্রসারণ, নদী রক্ষা, শিক্ষা, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা ও দুর্নীতিবিরোধী কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

    ইশতেহারে বলা হয়, সমাজ থেকে সকল প্রকার দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় দূর করতে কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম স্থাপন এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে নিয়মিত চিকিৎসা ক্যাম্প পরিচালনার প্রতিশ্রুতি দেওয়া হয়। ইউনিয়ন স্বাস্থ্য ক্লিনিকগুলো আধুনিকায়নের কথাও উল্লেখ করা হয়।

    নারী শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে নারী নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রদান এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে প্রয়োজনীয় সহায়তার অঙ্গীকার করা হয়।

    কৃষি খাতে ছোট ও মাঝারি কৃষকদের প্রশিক্ষণ, আধুনিক কৃষিযন্ত্র সহজলভ্য করা, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষকদের জন্য বিনা সুদে ঋণ সুবিধা চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি নদী ভাঙন রোধে জিও-ব্লক ও গ্রিন বেল্ট পদ্ধতিতে টেকসই বাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং ভোলা নদীসহ অন্যান্য নদী সংস্কারের ঘোষণা দেওয়া হয়।

    যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে সড়ক প্রশস্তকরণ, ব্রিজ-কালভার্ট নির্মাণ, টেকসই ড্রেনেজ ব্যবস্থা, সৌরবিদ্যুৎ স্থাপন, বাজার সংস্কার, পরিবেশ সংরক্ষণ, ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন ও ক্রীড়া অবকাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতিও ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়।

    শনিবার ( ৭ ফ্রেরুয়ারী) সকালে হাজির হাট হোটেল আল রাজ্জাক সেমিনার হলে আয়োজিত এই ইশতেহার ঘোষণাকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থীর সাথে আরও উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, কমলনগর উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা আবুল খায়ের, রামগতি উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা আবদুর রহিম এবং কমলনগর উপজেলার সাবেক আমির মাওলানা নুর উদ্দিন মাহমুদসহ দলীয় নেতৃবৃন্দ।

    এ সময় প্রার্থী এ আর হাফিজ উল্লাহ বলেন, “ভোটারদের সমর্থন ও দোয়া পেলে একটি ন্যায়ভিত্তিক, উন্নত ও দুর্নীতিমুক্ত লক্ষ্মীপুর-৪ গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করব।

  • সরকারি মৎস্য খামারের সক্ষমতা বাড়াতে কুড়িগ্রামে কর্মশালা

    সরকারি মৎস্য খামারের সক্ষমতা বাড়াতে কুড়িগ্রামে কর্মশালা

    কুড়িগ্রাম প্রতিনিধি:

    বিদ্যমান সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা বৃদ্ধি ও মৎস্য উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কুড়িগ্রামে জেলা পর্যায়ে এক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা পরিষদ হলরুমে কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ‘বিদ্যমান সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম পর্যায়)’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।

    কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এস এম রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. আয়নাল হক এবং প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুল আকন্দ।

    প্রধান অতিথির বক্তব্যে এস এম রেজাউল করিম বলেন, “দেশীয় মাছ রক্ষায় প্রতিটি স্তরে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মানুষের আমিষের চাহিদা পূরণে মাছের কোনো বিকল্প নেই। এজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশীয় মাছ সংরক্ষণে এগিয়ে আসতে হবে।”

  • আগামী দিনে রাজনীতি হবে ভালবাসার উন্নয়ন ও কল্যাণের রাজনীতি : মোস্তাফিজুর রহমান

    আগামী দিনে রাজনীতি হবে ভালবাসার উন্নয়ন ও কল্যাণের রাজনীতি : মোস্তাফিজুর রহমান

    ইসরাফিল ইসলাম, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), সাপাহার উপজেলা শাখার আয়োজন ধানের শীষের বিজয়ের লক্ষে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৬ ই ফ্রেবয়ারি সাপাহার উপজেলা পাইলট উচ্চবিদ্যালয় মাঠে হাজার জনতার উপস্থিতিতে এ জনসভা অনুষ্ঠিত হয়।

    এ জনসভা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক নান্নু। বিশেষ বক্তা উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান।

    আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নূরে আলম মিঠু, খাইরুল আলম গোল্ডেন, সাপাহার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সদস্য অধ্যক্ষ মো. আব্দুন নূর, নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট ইকবাল জামিল চৌধুরী লাকীসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ। জনসভায় সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম চৌধুরী (বেনু)। সঞ্চালনায় সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সারোয়ার জাহান চৌধুরী (লাবু)।

    জনসভায় ধানের শীষের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান বলেন, সাপাহারে আজকের জনসভায় প্রমান করেছে মানুষ ধানের শীষেকে কতটা ভালবাসে তিনি আর বলেন আমরা নতুন রাজনীতি শুরু করব। যে রাজনীতিতে মা বোনেরা ও তৃণমূলের নেতারা তারাই হবে ক্ষমতার উৎস। নির্বাচিত হলে সাপাহার পোরশা নিয়ামতপুরের জনগন ই হবে আমার ক্ষমতার উৎস। সকল শ্রেনীপেশার লোক নিয়ে তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হবে। নওগা-১ হবে মডেল নওগাঁ। এখান থেকে ভালবাসার সুচনা হবে, এখানে

    আমার হিমাগার হবে, রাস্তা ঘাট,শিক্ষার উন্নয়ন হবে ইনশাআল্লাহ। বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত প্রিয় নিয়ামতপুর পোরশা, সাপাহার বাসী প্রবিত্র আমানত আগামী ১২ ফ্রেবয়ারী ভোটের মাধ্যমে জননেতা মোস্তাফিজুর রহমানকে বিজয় করবেন ইনসআল্লাহ ।

  • গণঅভ্যুত্থানের পর এক শ্রেণি নেমেছিল চাঁদাবাজির জন্য; আমরা তখন পাহারাদার হিসেবে কাজ করেছি : সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম

    গণঅভ্যুত্থানের পর এক শ্রেণি নেমেছিল চাঁদাবাজির জন্য; আমরা তখন পাহারাদার হিসেবে কাজ করেছি : সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম

    মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি:

    পাঁচই আগস্ট গণঅভ্যুত্থানের পর একশ্রেণি নেমেছিল স্টেশন দখল আর চাঁদাবাজির জন্য আমরা তখণ সংখ্যালঘু সম্প্রদায়ের উপশনালয় রক্ষা সহ সকলের জানমাল রক্ষার জন্য পাহারাদার হিসেবে কাজ করেছি। তিনি বলেন, বরিশাল বিভাগের মধ্যে বরগুনা-১ আসনে আমরা নিশ্চিত বিজয় অর্জন করব ইনশআল্লাহ। কেউ ভোট কাটতে আসলে তা প্রতিহত করা হবে।

    বরগুনার আমতলী উপজেলার পৌরসভা চত্ত্বরে শুক্রবার দুপুর সোয়া ১২ টার সময় এক নির্বাচনী জনসভায় বক্তব্য কালে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই পীর উপরোক্ত কথা বলেন।

    তিনি আরো বলেন, কেন্দ্র এবং স্থানীয় সাংবাদিক ও ভোটারদের কাছ থেকে যে আওয়াজ শুনতে পাই তাতে এই সাগড় পার থেকেই আমাদের ইসলামী পতাকার বিজয় শুরু হবে। তিনি আরো বলেন, অনেক দল ক্ষমতায় গেলে সোনার বাংলা গড়বে, ডিজিটাল বাংলা গড়বে এরকম নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিবে। আমরা একটা কথা বলতে চাই আমরা সরকার গঠন করতে পারলে আপনাদের মুখে হাসি ফুটাবো।

    বরগুনা-১ আসনের হাতপাখা প্রতিকের প্রার্থী বরগুনা জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মো. মাহমুদুল হাসান ওয়ালিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশ্রাব আলী আকন, প্রেশিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়া সম্পাদক কেএম শরিয়তুল্লাহ, বরগুনা-২ আসনের হাত পাখা প্রতিকের প্রার্থী মুফতি মিজানুর রহমান কাশেমী, বরগুনা জেলা সেক্রেটারী মাওলানা আব্দুস শাকুর, কুয়াকাটা হুজুর মুফতি হাবিবুর রহমান মেজবাহ, সাংবাদিক আলহাজ্ব মো. মোশারফ হোসেন,আমতলী উপজেলা শাখার সভাপতি মুফতি মাওলানা মো. ওমর ফারুক জিহাদী ও আমতলী উপজেলা সেক্রেটারী গাজী মো. বায়েজিদ প্রমুখ।

    সভায় আনুষ্ঠানিক ভাবে দুই প্রার্থীর হাতে দলীয় প্রতিক হাত পাখা তুলে দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

  • বাউফলে ১১ দলীয় ঐক্যজোটের জনসভা জনসমুদ্রে পরিণত

    বাউফলে ১১ দলীয় ঐক্যজোটের জনসভা জনসমুদ্রে পরিণত

    মাসুম বিল্লাহ, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

    পটুয়াখালীর বাউফলে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের আয়োজনে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। চারপাশের রাস্তা-ঘাট ও মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে জনতার ঢলে।

    জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির, জননেতা ডা. শফিকুর রহমান বলেন, “গত বছরগুলোতে রাজনৈতিক দল ও শাসকগোষ্ঠী আমাদেরকে বারবার দুর্নীতি, চাঁদাবাজি, দলীয় বাণিজ্য ও বিচারহীনতা উপহার দিয়েছে। আমরা সেই বাংলাদেশ বদলে দিয়ে একটি নতুন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। ১৩ তারিখ সূর্য উদিত হবে নতুন বাংলাদেশকে কাঁধে নিয়ে।”

    তিনি বলেন, আল্লাহ আমাদের তৌফিক দিলে আমাদের দুই হাতের দশ আঙুল থাকবে পরিচ্ছন্ন। আমরা চাঁদাবাজি করি না, কাউকে করতেও দেব না। দুর্নীতি করি না, কাউকে করতেও দেব না। মামলা বাণিজ্য আমরা ঘৃণা করি। কেউ অন্যায়ভাবে মিথ্যা মামলা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মিথ্যা মামলা দিয়ে কারো ভবিষ্যৎ ধ্বংস করতে দেওয়া হবে না।”

    ডা. শফিকুর রহমান আরও বলেন, “ব্যাংকের টাকা লুটপাট করতে দেওয়া হবে না, শেয়ারবাজার ধ্বংস করতে দেওয়া হবে না। বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে ক্ষতিগ্রস্ত পরিবার ও সংশ্লিষ্ট এলাকার উন্নয়নে ব্যয় করা হবে। বিচার হবে নির্যাতনের ভিত্তিতে—কেউ মামু-খালু দেখিয়ে পার পাবে না। এমনকি প্রধানমন্ত্রী অন্যায় করলেও তাকেও ছাড় দেওয়া হবে না।”

    সমাজ গঠনের বিষয়ে তিনি বলেন, “একটি ভালো সমাজ গড়তে তিনটি জিনিস অপরিহার্য—উন্নত শিক্ষা ব্যবস্থা, মানসম্মত স্বাস্থ্যসেবা এবং আইনের শাসন ও ন্যায়বিচার। আমাদের সামনে দুটি নির্বাচন—একটি গণভোট, আরেকটি সাধারণ নির্বাচন। ‘হ্যাঁ’ মানে আজাদী, ‘না’ মানে গোলামি। হ্যাঁ বিজয়ী হলে বাংলাদেশ জিতবে, না বিজয়ী হলে বাংলাদেশ হেরে যাবে।”

    তিনি অতীত ও বর্তমানের রাজনীতি তুলে ধরে বলেন, “যারা অতীতে সততার প্রমাণ দিতে পারেনি, তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। যারা জনগণকে সম্মান দিয়েছে এবং যোগ্যতা দিয়ে সেই সম্মান ধরে রেখেছে, মানুষ তাদেরকেই বেছে নেবে। জামায়াত দুর্নীতি, মামলা বাণিজ্য, দখলদারিত্ব, ব্যাংক ডাকাতি ও ঋণখেলাপির রাজনীতি করে না।”

    ১১ দলীয় জোটের শীর্ষ নেতা বলেন, “আপনারা যদি আমাদের সুযোগ দেন, আপনাদের দাবি তুলতে হবে না—আমাদের দায়িত্ব হবে উন্নয়ন আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। আমার বাড়ি সারা বাংলাদেশে। যেখানে যা প্রয়োজন, সেখানে পৌঁছে যাওয়া আমার দায়িত্ব। শহীদরা যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে গেছেন, সেই দায়িত্ব আমরা কাঁধে তুলে নিয়েছি।”

    বক্তব্য শেষে পটুয়াখালী–২ (বাউফল) আসনের ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী ডা. শফিকুল ইসলাম মাসুদের হাতে প্রতীকীভাবে দাঁড়িপাল্লা তুলে দেন ডা. শফিকুর রহমান। একই সঙ্গে পটুয়াখালীর চারটি আসনের জোট প্রার্থীদের প্রতীক তুলে দিয়ে তাদের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

    বাউফল উপজেলা আমির মাওলানা মো. ইসহাক মিয়া-এর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাকসুর সাবেক ভিপি আবু সাদেক কায়েম, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, পটুয়াখালী জেলা আমির অ্যাডভোকেট নাজমুল হাসান, বরিশাল মহানগর আমির জহির উদ্দিন মো. বাবর, পটুয়াখালী–১ আসনের প্রার্থী ডা. আব্দুল ওহাব মিনার, পটুয়াখালী–৩ আসনের প্রার্থী অধ্যাপক শাহ আলম, পটুয়াখালী–৪ আসনের প্রার্থী ডা. জহির উদ্দিন আহমেদসহ ১১ দলীয় জোটের জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।

    জনসভাস্থল ও আশপাশের এলাকা বিপুল জনসমাগমে পরিপূর্ণ হয়ে ওঠে। এ সময় দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমের বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।

  • বাউফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবীতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

    বাউফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবীতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

    অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ

    পটুয়াখালী বাউফলে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে বাউফল উপজেলায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা অর্ধদিবস কর্মবিরতি পালন ও বিক্ষোভ মিছিল করেছেন।

    বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি-২০২৬) বাউফল উপজেলা চত্বরে এ কর্মসূচি পালিত হয়। এর আগে টানা তিন দিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করলেও দাবি আদায় না হওয়ায় আজ অর্ধদিবস কর্মবিরতি ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন কর্মচারীরা।

    কর্মসূচির অংশ হিসেবে সরকারি কর্মচারীরা উপজেলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

    সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. শাহাবুদ্দিন মুন্সি, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির ও ধর্ম বিষয়ক সম্পাদক মো. হানিফ খান (সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা)।

    বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তাদের নবম পে স্কেলের ন্যায্য দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উত্থাপন করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

    এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা কর্মসূচিতে অংশ নেন।

  • ঈদগাঁওয়ে যৌথ অভিযানে অস্ত্রসহ যুবক আটক

    ঈদগাঁওয়ে যৌথ অভিযানে অস্ত্রসহ যুবক আটক

    মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ

    কক্সবাজারের ঈদগাঁওয়ে সেনা ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় বন্দুক ও কার্তুজসহ মো. দেলোয়ার হোসেন (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে।

    বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে ঈদগাঁও ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কালির ছড়া শিয়া পাড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

    আটক যুবক ওই এলাকার আলী আহমদ ফকিরের ছেলে।

    গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসলামাবাদ সেনা ক্যাম্প ও থানা পুলিশের যৌথ এ অভিযানে ঘটনাস্থল থেকে ১টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি কার্তুজ উদ্ধার করা হয়। পরে দেলোয়ার হোসেনকে আইনী প্রক্রিয়ার জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

    ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এ টি এম শিফাতুল মাজদার বলেন, ‘অভিযানকালে অস্ত্র ও কার্তুজসহ একজনকে আটক করা হয়েছে। নির্বাচনী শান্তি বজায় রাখতে ও এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।’

  • কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমেদ

    কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমেদ

    শাহারিয়াজ উদ্দিন চৌধুরী, কক্সবাজার সদর প্রতিনিধি:

    বিএনপি সরকার গঠন করলে কক্সবাজারের ব্লু-ইকোনমিকে কেন্দ্র করে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

    শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার শহরের বীর মুক্তিযোদ্ধা মাঠে কক্সবাজার-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুর রহমান কাজলের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা বাংলাদেশে সবচাইতে ধন সম্পদে পরিপূর্ণ একটা জেলা। এ জেলায় রাব্বুল আলামিন আমাদের অনেক সম্পদ দিয়েছেন। বাংলাদেশের গভীর সমুদ্রবন্দর যেখানে নির্মিত হচ্ছে, এই সমুদ্রবন্দরকে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক দ্বার হিসেবে পরিণত করা হবে। কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরকে আরও সম্প্রসারিত করা হবে। এছাড়াও আমার ভাই কাজল ব্লু-ইকোনমির জন্য বিশ্ববিদ্যালয়ের কথা বলেছেন। ইনশআল্লাহ সেই বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।’

    তিনি বলেন, ‘সরকারি, খাস, পিএফ জায়গায় যারা ঘূর্ণিঝড়সহ নানা কারণে থাকতে বাধ্য হয়েছেন, আমরা ক্ষমতায় এলে তাদের উচ্ছেদ করা হবে না। দলিল থেকে শুরু করে সবার সাথে আলোচনা করে যে পদক্ষেপ গ্রহণ করতে হয় আমরা তা করব। লবণ চাষিরা সবসময় অবহেলিত, কিন্তু বিএনপি তাদের পাশে থাকে। নায্যমূল্য নিশ্চিতকরণসহ এই শিল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।’

    এছাড়াও তিনি ঘোষণা দেন, সরকার গঠনের পর দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীতকরণের কাজ শুরু করা হবে।

    এসময় সালাহউদ্দিন আহমদ বিএনপি প্রার্থী ও দলটির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজলের জন্য ধানের শীষে ভোট চেয়ে বলেন, ‘মানুষ তোমাকে চিনে, তুমি এই এলাকার পরীক্ষিত সন্তান। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে, আগামীর সরকার বিএনপির সরকার। আপনার সবাই কাজলকে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করবেন।’

    সভার প্রধান বক্তা লুৎফুর রহমান কাজল বলেন, ‘অপার সম্ভাবনাময় কক্সবাজারে ধানের শীষের জোয়ার উঠেছে, ১২ তারিখ এই সমুদ্র জনপদ ধানের শীষের জয়ে ধন্য হয়ে উঠবে। আপনারা পাশে থাকুন। ইনশাআল্লাহ আপনাদের সাথে নিয়ে সমৃদ্ধ কক্সবাজার গড়ব।’

    কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও থেকে বিপুলসংখ্যক বিএনপি নেতাকর্মীসহ ধানের শীষের সমর্থকদের অংশগ্রহণে কানা কানায় পূর্ণ ছিল জনসভাস্থল৷

  • ত্রিশালের উন্নয়ন নিয়ে স্বতন্ত্র এমপি বিরোধী গুজবে কান না দেয়ার আহ্বান আনোয়ার সাদাতের

    ত্রিশালের উন্নয়ন নিয়ে স্বতন্ত্র এমপি বিরোধী গুজবে কান না দেয়ার আহ্বান আনোয়ার সাদাতের

    মোঃ মোস্তাকিম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

    মানুষ আগে রাজনীতি পরে স্বপ্নের আলো ঘরে ঘরে, এই স্লোগানের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬কে সামনে রেখে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ আনোয়ার সাদাত তাঁর বিস্তারিত নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

    আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ত্রিশাল উপজেলার নিজ বাসভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের সামনে তাঁর ইশতেহার ও উন্নয়ন দর্শন তুলে ধরেন। এ সময় ত্রিশাল উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    মতবিনিময় সভায় আনোয়ার সাদাত বলেন, “মানুষ আগে, রাজনীতি পরে—এই দর্শনকে সামনে রেখে আমি নির্বাচনে এসেছি। ত্রিশালকে একটি মানবিক, আধুনিক ও সমৃদ্ধ জনপদে রূপান্তর করাই আমার লক্ষ্য।”

    তিনি বলেন, তাঁর বাবা মরহুম আব্দুল খালেক, ত্রিশালের সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। সেই অভিজ্ঞতা, পারিবারিক ঐতিহ্য ও বাস্তব অভিজ্ঞতার আলোকে ত্রিশালের সমস্যা ও সম্ভাবনা বিশ্লেষণ করে এই ইশতেহার প্রণয়ন করা হয়েছে।

    ইশতেহারে ত্রিশালের সার্বিক উন্নয়নে কয়েকটি গুরুত্বপূর্ণ খাতকে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- উন্নত সড়ক, যোগাযোগ ও আধুনিক অবকাঠামো দলীয় প্রভাবমুক্ত, জবাবদিহিমূলক ও স্বচ্ছ প্রশাসন  শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠন নারী উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতকরণ,  ত্রিশালের অর্থনীতি শক্তিশালীকরণ সামাজিক সম্প্রীতি ও মানবিক সহায়তা সম্প্রসারণ অবকাঠামো ও নাগরিক সেবায় উন্নয়ন পরিকল্পনা ইশতেহারে বলা হয়, ত্রিশালের প্রধান ও উপসড়ক সংস্কার, নতুন সড়ক নির্মাণ, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন, পথচারীদের জন্য আলোকসজ্জা এবং বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালকেন্দ্রিক বিশেষ উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে।

    এছাড়া ঘরে ঘরে বিশুদ্ধ পানি ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়।

    আনোয়ার সাদাত বলেন, “দুর্নীতি, ঘুষ ও অনিয়মের বিরুদ্ধে আমার অবস্থান জিরো টলারেন্স। প্রকল্প ও বাজেটের অগ্রগতি জনগণের সামনে নিয়মিত প্রকাশ করা হবে।”

    তিনি আরও জানান, নাগরিকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য ২৪/৭ স্মার্ট অভিযোগ ব্যবস্থাপনা সেল চালু করা হবে।

    ইশতেহারে শিক্ষা খাতে অবকাঠামো উন্নয়ন, আধুনিক প্রযুক্তিভিত্তিক শিক্ষা, ফ্রিল্যান্সিং ও আইটি প্রশিক্ষণ, মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের স্কলারশিপ এবং কৃতি শিক্ষার্থীদের সম্মাননার কথা উল্লেখ করা হয়।স্বাস্থ্য খাতে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণ, ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক প্রাথমিক স্বাস্থ্যসেবা সেল, জরুরি অ্যাম্বুলেন্স, বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ও ওষুধ সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়।

    যুব সমাজের জন্য আইটি ট্রেনিং সেন্টার, ফ্রিল্যান্সিং ল্যাব, স্টার্টআপ সহায়তা, ক্রীড়া উন্নয়ন পরিষদ জোরদার এবং বেকার যুবকদের কর্মসংস্থান সংযোগ কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথা তুলে ধরা হয়।নারী উন্নয়ন ও সামাজিক সম্প্রীতিইশতেহারে নারী নিরাপত্তায় জিরো টলারেন্স নীতি, নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও অর্থায়ন, বিধবা ও অসহায় নারীদের সামাজিক সুরক্ষা এবং কর্মজীবী নারীদের জন্য ডে-কেয়ার উদ্যোগের কথা বলা হয়।

    সামাজিক সম্প্রীতির বিষয়ে তিনি বলেন, সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। মুসলিমদের জন্য কবরস্থান, হিন্দু সম্প্রদায়ের জন্য শ্মশান সংস্কার ও অন্যান্য ধর্মাবলম্বীদের সমাধিস্থকরণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

    স্বতন্ত্র প্রার্থী ও উন্নয়ন প্রসঙ্গে বক্তব্য সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আনোয়ার সাদাত বলেন,“অনেকে মনে করেন স্বতন্ত্র প্রার্থী এমপি হলে উন্নয়ন হয় না—এটি একটি ভুল ধারণা। সংসদে সবাই সমান অধিকার রাখে। স্বতন্ত্র প্রার্থী হয়েও ত্রিশালের উন্নয়ন আরও গতিশীল করা সম্ভব।”

    মতবিনিময় সভার শেষে তিনি বলেন, “দেশ একটি সংকটকাল অতিক্রম করছে। সঠিক সিদ্ধান্ত ও সময়োপযোগী পদক্ষেপের মাধ্যমেই মানুষের কল্যাণ নিশ্চিত করা সম্ভব। জনগণের সেবায় আমি সর্বদা নিয়োজিত থাকব—ইনশাআল্লাহ।”এ সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে তিনি ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে মুক্ত আলোচনা করেন।

  • মোংলায় ধানের শীষের নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত

    মোংলায় ধানের শীষের নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত

    মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনির ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ধানের শীষের সমর্থনে একটি বিশাল নির্বাচনী প্রচারণা মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইউনিয়নের জয়মনির বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এই প্রচারণা চালানো হয়। মিছিলে চিলা ইউনিয়ন বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা অংশ গ্ৰহন করেন।এ সময় নেতাকর্মীরা ধানের শীষ ও দলীয় স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন। সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

    এসময় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে ধানের শীষের জয়ের কোনো বিকল্প নেই। ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে। ভোটের দিন সকলকে ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানাই।

    উক্ত মিছিলে চিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক হাওলাদার সাধারণ সম্পাদক মোঃ কাজল খাঁন, মোংলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এসএম পলাশ, যুবদল নেতা নাজমুল হাওলাদার, সুমন হাওলাদার, বিএনপি নেতা সুলতান শেখ, ছাত্রদল নেতা নাছির মোসাল্লী, চিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকসহ ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ ভোটারগণ উপস্থিত ছিলেন।

    মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং এলাকাবাসীর মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা রামপাল- মোংলা আসনের বিনপির মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের ধানের শীষের প্রচার প্রচারণা আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চালিয়ে যাবেন বলে জানান।

  • নজরুল বিশ্ববিদ্যালয়ে গ্রন্থপাঠ কর্মসূচির আওতায় পাঠচক্র ও প্রতিযোগিতা সম্পন্ন

    নজরুল বিশ্ববিদ্যালয়ে গ্রন্থপাঠ কর্মসূচির আওতায় পাঠচক্র ও প্রতিযোগিতা সম্পন্ন

    আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অ্যালায়েন্স ফর ইনোভেশন, রাইটস, অ্যাডভোকেসি অ্যান্ড মোবিলাইজেশন (এআইআরএএম) পরিচালিত ‘গ্রন্থপাঠ কর্মসূচি’-এর আওতায় সাপ্তাহিক পাঠচক্র ‘মননসভা’-এর পাঠচক্র ও প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে।

    বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অরণ্য পাঠাগারে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। একই দিন জাতীয় গ্রন্থাগার দিবস হওয়ায় আয়োজনটি বইপাঠের গুরুত্ব ও পাঠাভ্যাস তৈরির বার্তাকে আরও তাৎপর্যপূর্ণভাবে সামনে নিয়ে আসে।

    অনুষ্ঠানে অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক মো. বাকীবিল্লাহ, নাট্যকলা বিভাগের প্রিন্সিপাল ডেমনস্ট্রেটর আরিফ হাসান এবং কলাম লেখক জেনাস ভৌমিক। উপস্থিত অতিথিরা পাঠচক্রের আলোচনায় অংশ নেন এবং প্রতিযোগিতার মূল্যায়ন করেন। তাঁদের উপস্থিতি আয়োজনটিকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করে তোলে এবং শিক্ষার্থীদের মধ্যে বইপাঠের প্রতি নতুন উদ্দীপনা সৃষ্টি করে।

    এই কর্মসূচির অংশ হিসেবে এআইআরএএম থেকে পাঠচক্রের ১০ জন সদস্যকে মোট ১০টি বই প্রদান করা হয় এবং জানুয়ারির মধ্যে প্রত্যেকে লিখিত বুক রিভিউ জমা দেন। এরপর পাঠচক্রের নিয়ম অনুযায়ী বই পাঠ শেষে আলোচনা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

    অধ্যাপক মো. বাকীবিল্লাহ তাঁর বক্তব্যে বলেন, বই মানুষের ভেতরের মানুষকে জাগিয়ে তোলে এবং পাঠচক্রের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে চিন্তা, ভাষা ও যুক্তিবোধের বিকাশ ঘটে, যা শ্রেণিকক্ষের বাইরেও একটি কার্যকর শিক্ষার পরিসর তৈরি করে। তিনি তরুণদের উদ্দেশে পাঠাভ্যাসকে জীবনের স্থায়ী সম্পদ হিসেবে গ্রহণ করার আহ্বান জানান।

    প্রিন্সিপাল ডেমনস্ট্রেটর আরিফ হাসান বলেন, বর্তমান সময়ে মনোযোগ ধরে রাখাই বড় চ্যালেঞ্জ; বইপাঠ ও পাঠচক্র সেই মনোযোগকে ফিরিয়ে আনে এবং ব্যক্তিত্বে শৃঙ্খলা তৈরি করে। তাঁর মতে, যে শিক্ষার্থী নিয়মিত বই পড়ে, সে নিজের মত প্রকাশে আত্মবিশ্বাসী হয় এবং সেই আত্মবিশ্বাসই ভবিষ্যৎ পথচলায় বড় শক্তি হিসেবে কাজ করে। তিনি শিক্ষার্থীদের পাঠচক্রকে কেবল একটি আয়োজন নয়, আত্মগঠনের একটি নিয়মিত অনুশীলন হিসেবে দেখার পরামর্শ দেন।

    কলাম লেখক জেনাস ভৌমিক তাঁর বক্তব্যে বলেন, পাঠচক্র হলো একটি সমাজ নির্মাণের কারখানা; এখানে শুধু বই পড়া হয় না, বরং চিন্তার ভিত তৈরি করে একটি প্রজন্ম গড়ে ওঠে। তিনি উল্লেখ করেন, এআইআরএএম-এর মতো সংগঠন যখন তরুণদের হাতে বই তুলে দেয়, তখন তা কেবল একটি উপহার নয়, এটি ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ। তাঁর মতে, পাঠচক্রের আলোচনা শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী ক্ষমতা এবং লেখার দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    আয়োজকরা জানান, পাঠচক্রভিত্তিক পাঠ ও আলোচনার মাধ্যমে তরুণ প্রজন্মকে বইপাঠে উৎসাহিত করা, তাদের জ্ঞান, সমালোচনামূলক চিন্তাশক্তি ও প্রকাশক্ষমতা উন্নত করা এবং অফলাইন ও অনলাইন উভয় মাধ্যমে বইপড়া আন্দোলনকে এগিয়ে নেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। এ আয়োজনের কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন শাহ বিলিয়া জুলফিকার। এই আয়োজনের মাধ্যমে পোস্ট-টেস্টের মাধ্যমে পাঠ্যবস্তুর বোধগম্যতা ও বিশ্লেষণী ক্ষমতা মূল্যায়ন, সেরা পাঠক ও আলোচকদের পুরস্কৃত করে মোটিভেশন বৃদ্ধি এবং পাঠচক্র ও এআইআরএএম-এর মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

  • দুমকিতে ধানের শীষের উঠান বৈঠকে ভোট চাইলেন সুরাইয়া চৌধুরী

    দুমকিতে ধানের শীষের উঠান বৈঠকে ভোট চাইলেন সুরাইয়া চৌধুরী

    সাকিব হোসেন, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-১ (মির্জাগঞ্জ-দুমকি ও সদর) আসনে বিএনপির প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে দুমকিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় তার সহধর্মিণী মিসেস সুরাইয়া আক্তার চৌধুরী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

    শুক্রবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার লেবুখালী পায়রা পয়েন্ট চত্বরে আয়োজিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মহিলা দলের উপদেষ্টা সুরাইয়া আক্তার চৌধুরী। তিনি বলেন, এমপি হলে মন্ত্রী পাই-সে আমাদের আলতাফ ভাই। ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন।

    পটুয়াখালী জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি মিসেস জেসমিন জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জিয়া পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন, পবিপ্রবি জনসংযোগ বিভাগের ডেপুটি ডাইরেক্টর মাহফুজুর রহমান সবুজ বিশেষ অতিথি ছিলেন। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মো.মজিবুর রহমান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব
    মতিউর রহমান দিপু, বিএনপি নেতা

    মো. জসিম উদ্দিন হাওলাদার, মো. ফোরকান হাওলাদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। বক্তারা ধানের শীষ প্রতীকের প্রার্থী আলতাফ হোসেন চৌধুরীকে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

  • জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র  মাধ্যমে জনগণের মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেন – বিএনপি নেতা কামরুল হুদা

    জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র মাধ্যমে জনগণের মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেন – বিএনপি নেতা কামরুল হুদা

    চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

    কুমিল্লা ১১ চৌদ্দগ্রাম আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী কামরুল হুদা বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রণীত তিনটি মৌলিক সূচকের ওপর দাঁড়িয়েই আজকের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এসব সূচক হলো বাংলাদেশি জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র এবং স্বনির্ভর অর্থনীতি।

    বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারী) রাতে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা কালিকাপুর ইউনিয়নের মিরশ্বানী বাজার সংলগ্ন মাঠে ধানের শীষের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    তিনি আরো বলেন স্বাধীনতার পর দেশ যখন রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত ছিল, তখন জিয়াউর রহমান দায়িত্ব নিয়ে রাষ্ট্রকে একটি সুস্পষ্ট দিকনির্দেশনা দেন। বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে তিনি জাতির আত্মপরিচয় সুদৃঢ় করেন, বহুদলীয় গণতন্ত্র চালুর মাধ্যমে জনগণের মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেন এবং স্বনির্ভর অর্থনীতির ভিত্তি গড়ে তুলে দেশের উৎপাদন ও উন্নয়নের গতি ত্বরান্বিত করেন।

    কামরুল হুদা বলেন, জিয়াউর রহমান কৃষি, শিল্প ও রপ্তানিমুখী অর্থনীতির যে ভিত্তি তিনি স্থাপন করেছিলেন, তার সুফলেই বাংলাদেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। তবে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার আজ হুমকির মুখে পড়েছে। জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই একটি গণতান্ত্রিক, স্বনির্ভর ও জনগণের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ সময় তাঁরা দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ধানের শীষে ভোট দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রীর নির্বাচন করতে হবে।

    উপজেলা কালিকাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মীর আহম্মেদ মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবদুল্লাহ চৌধুরী পাশা, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ-সভাপতি ওয়াহিদুল রহমান মজুমদার মুক্ত, শাহাবুদ্দিন ফরায়েজি লাট্টু, শাহ-আলম, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন জুয়েল, উপদেষ্টা ফজলুর রহমান কাসেম, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ডা: আনোয়ার হোসেন, খোন্দকার আল-আমিন খোকন, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সদস্য বিপ্লব চৌধুরী ভানু, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য আব্দুল কাইয়ুম ভূঁইয়া সুমন, কালিকাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুন্না মফিজ, সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ, ইউনিয়ন যুববদলের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আফজাল শরীফ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হাসান অপি ও শফিউল আলম রানা, উপজেলা ছাত্রদল নেতা সোহরাব হোসেন, উপজেলা যুবদলের সদস্য ফরহাদ হাজারী, মেয়র হানিফ, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আব্দুস সালাম, ইউনিয়ন তাঁতীদলের সভাপতি আব্দুর রহমান ডালিম, ইউনিয়ন মৎস্যজীবিদলের সভাপতি আনোয়ার হোসেন, ইউনিয়ন ছাত্রদল নেতা সবুজ প্রমুখ।

  • এনায়েতপুরে শাপলা কলির প্রচারণা মিছিল ও পথসভা

    এনায়েতপুরে শাপলা কলির প্রচারণা মিছিল ও পথসভা

    আব্দুল আওয়াল, এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ ৬ আসনের এনায়েতপুরে শিবপুরে ১১ দলীয় জোটের শাপলা কলির প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারী ) বিকাল পাঁচ ঘটিকায় শিবপুর ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে শিবপুর বট তলা থেকে প্রচারণা মিছিল শুরু হয়। এরপর শিবপুরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শিবপুর বাজারে পথসভার মাধ্যমে সমাপ্তি হয়।

    শিবপুর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি নুরুনবী মন্ডলের নেতৃত্বে ও ওয়ার্ড সেক্রেটারি মোঃ সাহেব আলীর পরিচালনা প্রধান অতিথি বক্তব্যে এনায়েতপুর থানা সাংগঠনিক সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক মাওলানা মোঃ আব্দুল হক বলেন, আগামী ১২ তারিখ জাতীয় সংসদ নির্বাচনে কেউ যদি কারচুপি করতে চায়, সহিংসতা করতে চায়, মনে রাখবেন আগের ফ্যাসিবাদকে বিতাড়িত করা হয়েছে। আর নতুন করে কোন ফ্যাসিস্ট এদেশে জন্ম নিতে দেয়া হবেনা।

    বাংলাদেশকে একটি সমৃদ্ধ, সন্ত্রাসমুক্ত দেশ হিসেবে গঠনের জন্য আমাদের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থীকে শাপলা কলি মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। জুলাই অভ্যুত্থানে যে ছাত্র যুবকদের রক্ত, ত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীনভাবে জীবন যাপন করছি, স্বাধীনভাবে কথা বলতে পারছি, সেই ছাত্র যুবকদেরই একজন আমাদের সিরাজগঞ্জ ৬ আসনের প্রার্থী সাইফ মোস্তাফিজ, তাকে আপনারা মূল্যায়ন করে ভোট দিয়ে জয়যুক্ত করুন।

    উক্ত মিছিল ও পথসভায় আরও উপস্থিত ছিলেন এনায়েতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা. শেখ মো আইয়ুব আলী, এনায়েতপুর থানা সাংগঠনিক সদর ইউনিয়নের সেক্রেটারি মো: শহিদুল ইসলাম, এনায়েতপুর থানা সাংগঠনিক সদর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ডা. ইদ্রিস আলম প্রমুখ।