-
রাজশাহী-৬ আসনে আবু সাঈদ চাঁদ এর মনোনয়ন ফরম দাখিল

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর কার্যালয়ে নিজে উপস্থিত থেকে এই মনোনয়নপত্র দাখিল করেন…
-
দোয়ারাবাজার সীমান্তে সন্ত্রাসী কার্যক্রম, লুটপাট ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: দোয়ারাবাজার সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসী কার্যক্রম, দোকানপাট লুট, গবাদিপশু ও ফসল ছিনতাই এবং ষড়যন্ত্রমূলক মামলায় নিরীহ মানুষকে হয়রানির প্রতিবাদে ৬ গ্রামের সহস্রাধিক মানুষ মানববন্ধন কর্মসুচি পালন ও প্রতিবাদ সভা করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর গ্রামের খেলার মাঠে আয়োজিত প্রতিবাদ সভা শেষে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।…
-
সেনা সদস্য ও তার মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় মামলা

সাকিব হোসেন, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ দুমকি উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক সেনাবাহিনী সদস্য ও তার মা কে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী মিনারা বেগম (৫৫) দুমকি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধায়র দিকে দুমকি থানাধীন মুরাদিয়া ইউনিয়নের চরচরবাড়ী এলাকার ৭ নম্বর…
-
দেশে একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন আয়োজিত হচ্ছে : ডা. তাহের

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ দেশে একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন আয়োজিত হচ্ছে- এমন মন্তব্য করে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা: সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, নির্বাচনের তিনটি বৈশিষ্ট্য। এই নির্বাচনে আ’লীগ অনুপস্থিত আছে। এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে। যারা রাইটিস্ট এবং ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে তারা সবাই ঐক্যবদ্ধ। এটা আর কখনো ঘটেনি। সুতরাং…
-
পটুয়াখালীতে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত

সাকিব হোসেন, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলাসহ পুরো দক্ষিণাঞ্চলে ঘন কুয়াশা ও উত্তরের হিমেল বাতাসের প্রভাবে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। কয়েকদিন ধরে চলমান এই শৈত্যপ্রবাহে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের। রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় পটুয়াখালী জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঘন…
-
শেরপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আমিনুল বাদশার মনোনয়ন দাখিল

রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আমিনুল ইসলাম বাদশা। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তাঁর সঙ্গে সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। শেরপুর জেলার ১৪৫ নম্বর সংসদীয় আসন হিসেবে…
-
লক্ষ্মীপুর-৪ আসনে ইসলামী আন্দোলনের মনোনয়নপত্র দাখিল

মোঃ হাসান হাওলাদার, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুর-৪ (কমলনগর–রামগতি) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আল্লামা খালেদ সাইফুল্লাহ মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার নির্ধারিত সময়ের মধ্যে কমলনগর উপজেলা নির্বাচন অফিসে তিনি তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ কমলনগর ও রামগতি উপজেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা শেষে আল্লামা…
-
শেরপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী

শাকিল, নকলা (শেরপুর) প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী। আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি নকলা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মো: জাহাঙ্গীর আলম-এর নিকট আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র জমা…
-
চৌদ্দগ্রামে মাদরাসার অবহেলায় ১১ শিক্ষার্থী পরীক্ষা বঞ্চিত

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে মাদরাসা কর্তৃপক্ষের অবহেলা ও গাফলতিতে ২০২৫ সালের জুনিয়র (দাখিল অষ্টম শ্রেণি) বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনী চৌদ্দগ্রাম ফয়েজুন্নেছা মহিলা মাদরাসার কোমলমতি ১১ শিক্ষার্থী। সোমবার পরীক্ষা দ্বিতীয় দিন কেন্দ্রের বাহিরে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা বলেন অধ্যক্ষ সহ সংশ্লিষ্ট সকলের শাস্তির দাবি জানিয়েছে শিক্ষার্থী সহ সচেতন অভিভাবকবৃন্দ। জানা গেছে,…
-
লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মোঃ হাসান হাওলাদার, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুর-৪ (রামগতি–কমলনগর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ দিনে বিএনপির প্রার্থী এবি এম আশরাফ উদ্দিন নিজাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার (শেষ দিন) দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি তার মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র দাখিল শেষে এবি এম আশরাফ উদ্দিন নিজাম সাংবাদিকদের…
-
কক্সবাজারে হোটেল অভিযান, নারীসহ আটক ৭

শাহারিয়াজ উদ্দিন চৌধুরী, কক্সবাজার সদর প্রতিনিধিঃ ,কক্সবাজারের হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ আটক ৭ জন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত কক্সবাজারের একাধিক হোটেল ও গেস্ট হাউজে অভিযান পরিচালনা করেছে। রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহরের হোটেল-মোটেল জোনের সাংস্কৃতিক কেন্দ্রের বিপরীত গলিতে এ অভিযান…
-
গোসাইরহাটে ডাকাতি, দম্পতি কুপিয়ে জখম ও লুট

মোঃ শাহাদাত, গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধিঃ শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায় এক বাড়িতে ডাকাতির ঘটনায় নারীসহ ২ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। রবিবার ২৮ ডিসেম্বর রাত পোনে ১১ টার দিকে ইদিলপুর ইউনিয়নের পূর্ব মাছুয়্যাখালি গ্রামের আলতাফ তালুকদার এর বাড়িতে এই ঘটনা ঘটে। ডাকাতরা নগদ ৪৪ হাজার টাকা’ একটি স্বর্ণের কানের রিং’ তিন ভরি ওজনের রুপার…
-
নাটোর-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মোঃ শরিফুল ইসলাম, নাটোর সদর প্রতিনিধি: নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য) জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মোঃ ইউনুস আলী আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করছেন। নির্ধারিত সময় অনুযায়ী জেলা প্রশাসক ও রিটার্নিং…
-
সারাদিনেও সূর্যের দেখা মেলেনি পর্যটনকেন্দ্র কুয়াকাটায়

মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ বছরের শেষে এসে সারা দেশেই বাড়ছে শীতের দাপট, তবে দক্ষিণের পর্যটনকেন্দ্র কুয়াকাটায় আজ যেন প্রকৃতির ভিন্ন রূপ। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে সমুদ্রকন্যা, যেখানে সকাল পেরিয়ে দুপুর হলেও মেলেনি সূর্যের দেখা। পটুয়াখালীর কুয়াকাটা ও কলাপাড়া উপকূলীয় অঞ্চলে আজ সকাল থেকেই বইছে হিমেল হাওয়া। কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে, কয়েক…
-
লংগদুতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর অভিযানে গ্রেফতার ১

তাজ মাহমুদ, লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ সারাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও অপারেশন ডেভিল হান্ট ফেজ -২ এর চলমান অভিযানে রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক সরওয়ার হোসেন (৪৫) নামের একজনকে গ্রেফতার করেছে লংগদু থানা পুলিশ। রবিবার (২৮ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার মাইনীমূখ ইউনিয়নের ইসলামাবাদ এলাকা থেকে সরোয়ার হোসেন (৪৫) কে ডেভিল হান্ট…
-
ভবানীপুর যুব কল্যাণ পরিষদের উদ্যোগে ব্যতিক্রমধর্মী শীতের পিঠা উৎসব

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ ভবানীপুর যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত শীতের পিঠা উৎসব রীতিমতো অবাক করেছে এলাকাবাসীসহ আগত অতিথিদের। শীতের ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়। অনুষ্ঠানে নানা ধরনের বাহারি পিঠার সমাহার ছিল। পাটিসাপটা, ভাপা পিঠা, চিতই, দুধ চিতই, পুলি পিঠা, তেল পিঠাসহ ঐতিহ্যবাহী শীতের পিঠায় ভরে ওঠে…
-
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল কমলনগর উপজেলা শাখা শপথ অনুষ্ঠান

মোঃ হাসান হাওলাদার, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ কমলনগর উপজেলায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে কমলনগর উপজেলার হাজিরহাট এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি এ কে এম মাহমুদ রিয়াজ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির জেলা…
-
শেরপুরে এক নববধূর রহস্যজনক মৃত্যু

রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীর গৌরীপুর ইউনিয়নের বনগাঁও নয়াপাড়া গ্রামে মাসরুফা বেগম (১৮) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার (২৮ডিসেম্বর) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মাসরুফা বেগম একই গ্রামের মাসুদ পারভেজের মেয়ে এবং শ্রীবরদী উপজেলার গড়জরিপা এলাকার সুলাইমানের স্ত্রী। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সূত্রে জানা যায়, মাসরুফার বাবা-মা ঢাকায় গার্মেন্টসে কর্মরত। প্রায়…
-
কোম্পানীগঞ্জে তালামীযে ইসলামিয়ার ফুড়ারপার শাখার শীতবস্ত্র বিতরণ সম্পন্ন

ফয়ছল আহমদ নুমান, কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ফুড়ারপার আঞ্চলিক শাখা তালামীযে ইসলামিয়ার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার ‘শীতবস্ত্র বিতরণ কর্মসূচি-২০২৫’ এর অংশ হিসেবে এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়। রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৫টায় ফুরারপাড় এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা তালামীযে…
-
বরিশাল-২ আসনে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন সান্টুর মনোনয়ন দাখিল

মোঃ সাইফুল ইসলাম মিয়া, বানারীপাড়া প্রতিনিধিঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে মনোনয়ন ফরম দাখিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু। রোববার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়ন ফরম দাখিল করেন। এ সময় তার সঙ্গে বানারীপাড়া উপজেলা বিএনপির একটি প্রতিনিধি দল…